Home বিনোদন আওয়ামী লীগের সমর্থক এখনো আছি বললেন অভিনেতা সিদ্দিক
বিনোদন

আওয়ামী লীগের সমর্থক এখনো আছি বললেন অভিনেতা সিদ্দিক

Share
Share

অভিনেতা ও নির্মাতা সিদ্দিকুর রহমান জানিয়েছেন, তিনি এখনো আওয়ামী লীগের সমর্থক হিসেবে নিজেকে বিবেচনা করেন। তবে তিনি নিজেকে পেশাদার রাজনীতিবিদ নন বলেও উল্লেখ করেছেন। মঙ্গলবার (১২ মে) দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে সিদ্দিকুর রহমান বলেন, তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র চেয়েছিলেন এবং দলটিকে সমর্থন করেছেন। তবে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের দায় ব্যক্তিগতভাবে তাঁর ওপর বর্তায় না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, “আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ। আমি ছিলাম না, আমি এখনো আছি—এটাই সত্যি কথা। কারণ আমি আওয়ামী লীগকে সমর্থন করেছি। আমি আওয়ামী লীগের দলীয় নমিনেশন পেপার চেয়েছিলাম। কিন্তু আমি তো পেশাদার কোনো রাজনীতিবিদ না।”

তিনি আরও বলেন, একজন নাগরিক হিসেবে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার তাঁর রয়েছে। তিনি কোনো রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড বা অন্যায়ের সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন। সিদ্দিক বলেন, “আমি কোনো রাষ্ট্রদ্রোহী কাজের সঙ্গে জড়িত না। আমি কারো কোনো ক্ষতি করিনি। বরং মানবতার সেবক হওয়ার জায়গা থেকেই কথা বলেছি।”

রাজনীতিতে সম্পৃক্ততা নিয়ে প্রশ্নের জবাবে অভিনেতা সিদ্দিক বলেন, আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার বিষয়ে তিনি একটি কারণে অনুতপ্ত। তাঁর মতে, ৫ আগস্টের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর দলটি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা এখন ঠিক হবে না।

তিনি বলেন, “যেহেতু দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, আমি মনে করি এ বিষয়ে আমারও খুব বেশি কথা বলা উচিত না। এটা মূলত যারা পেশাদার রাজনীতি করেন, তাদের বিষয়। আমি এখনো প্রফেশনাল রাজনীতিক না।”

সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে নাটক, অভিনয় ও নির্মাণের সঙ্গে যুক্ত। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তাঁকে সক্রিয় দেখা গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত...

পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম, খুলনার স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেই

খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হলেও এখনো তাঁর...

Related Articles

তানজিদের সেঞ্চুরির পর মিরাজ-হাসানের প্রতিরোধ, অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৩ রানে এগিয়ে বাংলাদেশ

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের দুর্দান্ত...

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে ১০১ রানে ফিরলেন তানজিদ

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়ার পর সাজঘরে ফিরেছেন...

মুমিনুলের বিদায়েও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটাও নিজেদের করে নিয়েছে...

স্মিথের আউটের আবেদনে ‘স্নিকো মিটার’, ফের প্রশ্নে ডিআরএস প্রযুক্তি

প্রায় ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই দারুণ দাপট দেখাচ্ছেন...