Home জাতীয় অ্যামাজনের ড্রোনে যুক্তরাজ্যে প্রথম পার্সেল ডেলিভারি
জাতীয়

অ্যামাজনের ড্রোনে যুক্তরাজ্যে প্রথম পার্সেল ডেলিভারি

Share
Share

যুক্তরাজ্যে প্রথমবারের মতো ড্রোনের মাধ্যমে পার্সেল সরবরাহ শুরু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ সেবা বর্তমানে ইংল্যান্ডের কাউন্টি ডারহামের ডার্লিংটন এলাকায় সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে।

অ্যামাজনের ডার্লিংটন ফুলফিলমেন্ট সেন্টার থেকে ৭ দশমিক ৫ মাইল বা প্রায় ১২ কিলোমিটার এলাকার মধ্যে ৫ পাউন্ড বা ২ দশমিক ২ কেজির কম ওজনের পণ্য ড্রোনে সরবরাহ করা হচ্ছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ব্যাটারি, কেবল, সৌন্দর্যচর্চার সামগ্রীসহ দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র।

অ্যামাজনের প্রাইম এয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভিড কার্বন বলেন, গ্রাহকেরা দ্রুত ডেলিভারি চান এবং প্রতিষ্ঠানটি ধীরে ধীরে এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা করছে।

ডার্লিংটনের বাসিন্দা রব শিল্ড অ্যামাজনের পরীক্ষামূলক ড্রোন কার্যক্রমে অংশ নেন। তিনি বলেন, শুরুতে বিষয়টি নতুন অভিজ্ঞতা হওয়ায় তারা বিভিন্ন ছোটখাটো পণ্য অর্ডার করতেন। পরে প্রয়োজনীয় জিনিস দ্রুত পাওয়ার সুবিধা বুঝতে পারেন।

তার ভাষ্য অনুযায়ী, ড্রোনের মাধ্যমে আসা পার্সেলগুলো বাড়ির সামনের খোলা জায়গায় নির্দিষ্ট উচ্চতা থেকে নামিয়ে দেওয়া হতো।

তবে স্থানীয়দের প্রতিক্রিয়া মিশ্র। কেউ কেউ প্রযুক্তিটিকে ভবিষ্যতের সুবিধাজনক সেবা হিসেবে দেখছেন, আবার কেউ প্রচলিত পদ্ধতিকেই বেশি স্বস্তিদায়ক মনে করছেন।

বর্তমানে যুক্তরাজ্যে অ্যামাজনের ড্রোন ডেলিভারিতে প্রায় দুই ঘণ্টা সময় লাগছে। প্রতিষ্ঠানটির দাবি, যুক্তরাষ্ট্রে তাদের গড় ডেলিভারি সময় ৩৬ মিনিট।

অ্যামাজনের তথ্যমতে, ড্রোনগুলো ঘণ্টায় সর্বোচ্চ ১০টি ফ্লাইট পরিচালনা করতে পারে এবং প্রতিদিন প্রায় ১০০টি পার্সেল সরবরাহের সক্ষমতা রয়েছে।

ইউনিভার্সিটি অব রিডিংয়ের ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনা জ্যাকম্যান বলেন, ঘনবসতিপূর্ণ নগর এলাকায় ড্রোন ডেলিভারি কার্যকরভাবে পরিচালনা করা এখনো বড় চ্যালেঞ্জ।

বর্তমানে ড্রোন ডেলিভারির জন্য গ্রাহকের বাড়িতে খোলা জায়গা বা বাগান থাকা প্রয়োজন।

ডার্লিংটনে অ্যামাজন তাদের এমকে-৩০ মডেলের ড্রোন ব্যবহার করছে। এতে থাকা সেন্সর বিভিন্ন বাধা শনাক্ত করে সংঘর্ষ এড়াতে সক্ষম। জিপিএস প্রযুক্তির মাধ্যমে নির্ধারিত স্থানে পৌঁছে ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে পার্সেল সরবরাহ করে।

অ্যামাজন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাইরে ডার্লিংটনই বর্তমানে একমাত্র এলাকা যেখানে প্রতিষ্ঠানটি ড্রোন ডেলিভারি পরিচালনা করছে।

যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন অথরিটি পরীক্ষামূলকভাবে বছরের শেষ পর্যন্ত এ কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নির্মম হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট বিচার ও সুষ্ঠু তদন্তের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দাখিল...

জীবিকার তাগিদে লিবিয়ায় গিয়ে মৃত্যু : দীর্ঘ ৮ মাস পর কফিনবন্দী হয়ে ফিরলেন জয়পুরহাটের তরিকুল

জীবিকার তাগিদে দেশ ছেড়ে লিবিয়ায় গিয়ে মারা যাওয়ার দীর্ঘ আট মাস পর দেশে ফিরেছে তরিকুল ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি যুবকের কফিনবন্দী মরদেহ।...

Related Articles

ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে ভেঙে ফেলা হলো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবসংস্কৃত সংগ্রহশালায় প্রদর্শিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ...

শেখ হাসিনা হয়তো অসুস্থ, তাই মুখ দেখান না : আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সশরীরে বা ভিডিও বার্তায় প্রকাশ্যে না আসার কারণ...

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা আত্মসাৎ : পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি সোনা আত্মসাৎ...

হাসপাতাল ব্যবস্থাপককে বস্তায় ভরে টেনে নেওয়ার ভিডিও: বাস্তবে যা ঘটেছে

রাজধানীর মিরপুরে সাদা বস্তায় মুড়ে এক ব্যক্তিকে রহস্যজনকভাবে টেনে নেওয়ার একটি ভিডিও...