Home বিনোদন অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের হাতছানি বাংলাদেশের সামনে
বিনোদন

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের হাতছানি বাংলাদেশের সামনে

Share
Share

২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। দুই ম্যাচের সেই সিরিজে দুটিতেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে ২৩ বছর। এই দীর্ঘ সময়ে অস্ট্রেলিয়ার মাটিতে আর কোনো টেস্ট খেলার সুযোগ হয়নি বাংলাদেশের।

অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে ফিরেই ইতিহাস গড়ার সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

এবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। আগামী শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ সময় সকালে ম্যাকাইয়ে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে জিতলেই অস্ট্রেলিয়ার মাটিতে বিরল এক কীর্তি গড়বে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে স্বাগতিকদের সর্বশেষ হোয়াইটওয়াশ হয়েছিল ১৮৮৭ সালে। দুই ম্যাচের সেই অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। এরপর কেটে গেছে ১৩৯ বছর। এই সময়ে নিজেদের মাটিতে একাধিক ম্যাচের ১১০টি টেস্ট সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। তবে কোনো সিরিজেই সব ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয়নি তারা।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার আধিপত্য সাম্প্রতিক সময়েও স্পষ্ট। গত ১০ বছরে নিজেদের মাটিতে ১৩টি টেস্ট সিরিজ খেলেছে তারা। এর মধ্যে মাত্র দুটিতে হেরেছে স্বাগতিকেরা—২০১৮ ও ২০২০ সালে ভারতের বিপক্ষে। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি সিরিজ ড্র হয়েছিল। বাকি ১০টি সিরিজই জিতেছে অস্ট্রেলিয়া।

সেই অস্ট্রেলিয়াই এবার বাংলাদেশের সামনে সিরিজ হারের পাশাপাশি হোয়াইটওয়াশের শঙ্কায় রয়েছে। ডারউইনে প্রথম টেস্ট জিতে ইতিহাসের দরজা খুলেছে বাংলাদেশ। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টেও জয় পেলে ১৩৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার বিরল কীর্তি গড়বে বাংলাদেশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাঝ সমুদ্রে চার দিন বিদ্যুৎহীন মার্কিন যুদ্ধজাহাজ, দুর্ভোগে ৩০০ নাবিক

প্রশান্ত মহাসাগরে নিয়মিত টহলের সময় বড় ধরনের যান্ত্রিক ত্রুটিতে পড়ে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘ইউএসএস বেনফোল্ড’। মূল জেনারেটরে ত্রুটির কারণে জাহাজটি চার দিন বিদ্যুৎহীন...

রাষ্ট্রপতি নির্বাচন সুন্দরভাবে সম্পন্নের প্রস্তুতি শেষ: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ...

Related Articles

মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’: শাবনূরের ৫ শব্দের স্ট্যাটাস ঘিরে তোলপাড়

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’-সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও সফল অভিনেত্রী...

‘আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো’—স্পর্শিয়ার পোস্টে কিসের ইঙ্গিত?

জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সবাই যেখানে বারবার ভাবতে বলেন, সেখানে অভিনেত্রী...

একসময় ১১ সন্তানের স্বপ্ন, এখন সন্তানই চান না অনুপমা—কী হয়েছিল তাঁর জীবনে?

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বর। একসময় ১১ সন্তানের মা হওয়ার...

আল্লু অর্জুনের ‘রাকা’য় খলনায়ক উইল স্মিথ?

‘পুষ্পা’খ্যাত ভারতীয় অভিনেতা আল্লু অর্জুনের নতুন সিনেমা ‘রাকা’ নিয়ে এরই মধ্যে দর্শকদের...