Home আঞ্চলিক অসুস্থ নাতনিকে দেখতে এসে লাশ হলেন নানি
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

অসুস্থ নাতনিকে দেখতে এসে লাশ হলেন নানি

Share
Share

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আলনা বেগম (৫৮) নামের এক নারী। অসুস্থ নাতনিকে দেখতে যাওয়ার পথে বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনি নিহত হন। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছেন আরও চারজন। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার আনারপুরা ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলনা বেগম কুমিল্লার মেঘনা উপজেলার দড়ি লুটেরচর গ্রামের বাসিন্দা এবং বিল্লাল হোসেনের স্ত্রী। আহতদের মধ্যে রয়েছেন—বিল্লাল হোসেন (৬৫), ছেলের বউ অঞ্জনা (২৩), নাতনি আনিশা (৪) ও অটোরিকশার চালক (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, কুমিল্লার মেঘনা উপজেলার বাসিন্দা বিল্লাল হোসেনের মেয়ে রত্না আক্তারের বিয়ে হয় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরা গ্রামে। সম্প্রতি রত্নার ছোট মেয়ে জ্বরে আক্রান্ত হলে তাকে দেখতে কুমিল্লা থেকে পরিবারের সদস্যদের নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় রওনা দেন আলনা বেগম ও তার স্বামী।

আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন ইউটার্নে পৌঁছালে মতলব থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় আলনা বেগম, তার স্বামী বিল্লাল হোসেন ও পুত্রবধূ অঞ্জনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ঢাকা নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আলনা বেগম। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর।

নিহতের মামা নজরুল ইসলাম বলেন, “আলনা বেগম অসুস্থ নাতনিকে দেখতে যাচ্ছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তাকে আর দেখতে পারলেন না। হাসপাতালে নেওয়ার পথেই মারা গেলেন তিনি। বাকিদের অবস্থাও ভালো নয়।”

ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসচালক কাউসার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। বাস ও অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং ঘাতক চালককে স্থানীয়রা আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের সবচেয়ে ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ সড়কগুলোর একটি। প্রতিদিন এই পথে হাজারো যানবাহন চলাচল করে, কিন্তু পর্যাপ্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নিরাপদ ইউটার্ন না থাকায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডিমের বাজারে স্বস্তি, কমেছে দাম

রাজবাড়ীতে গত এক সপ্তাহে ডিমের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সপ্তাহের শুরুতে প্রতি ডজন ডিম ১৪৪ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১২০ টাকায় নেমে এসেছে।...

বিশ্বকাপে কোন দলের সমর্থক? জবাবে যা বললেন তারেক রহমান

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক-এমন প্রশ্নের জবাবে ইংল্যান্ডের প্রতি নিজের সমর্থনের ইঙ্গিত দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী...

Related Articles

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার বোরারচর বাজারে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে...

৫ হাজার মুসলিমকে বেআইনিভাবে পুশব্যাক করেছে শুভেন্দু

ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিগত বাঙালি মুসলমানদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে...

এবার বাগেরহাটে নারীকে টেনে নিয়ে গেল কুমির

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আক্রমণে এক নারী জেলের মৃত্যু হয়েছে।...

বাজেটকে ‘চানাচুরের মতো’ বললেন জামায়াতের এমপি আমির হামজা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘চানাচুরের মতো’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের...