Home আন্তর্জাতিক অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্যের কড়াকড়ি: বিপাকে বাংলাদেশি শিক্ষার্থীরা
আন্তর্জাতিক

অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্যের কড়াকড়ি: বিপাকে বাংলাদেশি শিক্ষার্থীরা

Share
Share

যুক্তরাজ্যে কঠোর অভিবাসন নিয়ন্ত্রণ নীতি কার্যকর হওয়ায় বিপাকে পড়েছেন হাজারো বাংলাদেশি শিক্ষার্থী। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থানকারীদের সরাসরি টেক্সট বার্তা ও ইমেইল পাঠিয়ে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে। অন্যথায় জোরপূর্বক বহিষ্কারের হুঁশিয়ারিও দিয়েছে কর্তৃপক্ষ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় স্পষ্ট জানানো হয়েছে—‘যদি আপনার যুক্তরাজ্যে থাকার আইনি অধিকার না থাকে, তবে আপনাকে অবশ্যই এই দেশ ছেড়ে যেতে হবে। অন্যথায় আপনাকে অপসারণ করা হবে।’ এছাড়া ভিত্তিহীন রাজনৈতিক আশ্রয় (অ্যাসাইলাম) চেষ্টাগুলো কঠোরভাবে প্রত্যাখ্যান করার কথাও উল্লেখ রয়েছে।
সরকারের অবস্থান-
স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার সম্প্রতি ঘোষণা করেছেন, সেপ্টেম্বর থেকেই ‘চ্যানেল অভিবাসীদের’ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে শরণার্থীদের পারিবারিক পুনর্মিলন আবেদন গ্রহণ স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে বিশেষ বিমানে করে বেশ কয়েকজন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
শিক্ষার্থীদের দুশ্চিন্তা-
হঠাৎ এমন কড়াকড়িতে বাংলাদেশি শিক্ষার্থীরা গভীর অনিশ্চয়তায় পড়েছেন। অনেকেই বড় অঙ্কের অর্থ ব্যয় করে এবং পরিবারকে ছেড়ে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে যুক্তরাজ্যে গিয়েছিলেন। এখন সেই স্বপ্ন ভেঙে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, যুক্তরাজ্যের অর্থনীতি ও সমাজে তাদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না।
বাংলাদেশি অভিভাবকদের উদ্বেগও বাড়ছে। যেসব বাবা-মা সন্তানদের পড়াশোনার জন্য সর্বস্ব ত্যাগ করেছেন, তারা এখন ভবিষ্যৎ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
বিশেষজ্ঞের মতামত-
লন্ডনপ্রবাসী ব্যারিস্টার সালাহ উদ্দীন সুমন বলেন, “এই অনিশ্চয়তা বাংলাদেশের হাজারো শিক্ষার্থীর ওপর মারাত্মক প্রভাব ফেলছে। অভিবাসন নীতির কড়াকড়ির পর থেকেই বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসার আবেদন কমেছে। গ্র্যাজুয়েট ভিসায় কাজ করে স্থায়ী হওয়ার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের আশা এখন ফিকে হয়ে যাচ্ছে।”
বিকল্প ভাবনায় শিক্ষার্থীরা-
জানা গেছে, যুক্তরাজ্যের কঠোর অবস্থানের কারণে অনেক শিক্ষার্থী ও তাদের পরিবার বিকল্প হিসেবে কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর দিকে ঝুঁকছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

জার্মানিতে সাড়ে ৬ লাখ পদে চাকরি, বাংলাদেশীদের জন্য বড় সুযোগ

দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে প্রায় ৬ লাখ ৫০ হাজার পদ খালি রয়েছে।...

যুক্তরাজ্যে বাড়িতে আগুনে মা ও তিন সন্তানের মৃত্যু

যুক্তরাজ্যের মার্সিসাইডে নিজ বাড়িতে অগ্নিকাণ্ডে এক মা ও তাঁর তিন সন্তানের মৃত্যু...

হত্যার পর সেপটিক ট্যাংকের পাশে মাটিচাপা দিয়ে সবজি চারা রোপণ, আদালতে চার্জশিট জমা

জমিজমা ও পারিবারিক দ্বন্দ্বের জেরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নারী রেহানা পারভীনকে শ্বাসরোধে...

ভারতে স্বামীর লাশ নিয়ে ৮ দিন হাসপাতালে হেনস্তার শিকার বাংলাদেশি নারী

ভারতে চিকিৎসা করাতে গিয়ে স্বামীর অকাল মৃত্যুর পর প্রদেয় বিল পরিশোধের অজুহাতে...

;