Home জাতীয় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে শেখ হাসিনা সরকারের ছায়া দেখছেন আনু মুহাম্মদ
জাতীয়

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে শেখ হাসিনা সরকারের ছায়া দেখছেন আনু মুহাম্মদ

Share
Share

জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত ‘শিক্ষার্থী–শ্রমিক–জনতার দ্রোহযাত্রা’তে সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের স্বৈরতান্ত্রিক ছায়া প্রতিফলিত হচ্ছে। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারও জনগণের ওপর নিপীড়ন ও বৈষম্যমূলক ব্যবস্থা বজায় রেখেছে, যা পরিবর্তনের প্রত্যাশার পরিপন্থী।

আনু মুহাম্মদ অভিযোগ করেন, মব সন্ত্রাস, চাঁদাবাজি ও পাইকারি মামলা চালু রয়েছে এবং সরকার তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপনীয় চুক্তি, বোয়িং বিমান কেনা ও ভারতের সঙ্গে ক্ষতিকর চুক্তি বাতিল না করার সমালোচনা করে তিনি এসবকে ‘গণ–অভ্যুত্থানের প্রত্যাশার বিপরীত যাত্রা’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ–অভ্যুত্থানকে জনগণের মালিকানায় ফিরিয়ে আনতে হবে, যাতে কোনো রাজনৈতিক শক্তি তা অপব্যবহার করতে না পারে। পাশাপাশি শ্রেণি, ধর্ম, জাতি ও লিঙ্গবৈষম্য দূর করে গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধের আহ্বান জানান।

কর্মসূচিতে শিক্ষক, শ্রমিক, নারী ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। জুলাই অভ্যুত্থানে নিহত মিরাজ হোসেনের বাবা মো. আবদুর রব এবং ‘আয়নাঘর’ থেকে মুক্ত মাইকেল চাকমাও বক্তব্য রাখেন। সমাবেশ শেষে শহীদ মিনার থেকে মিছিলটি টিএসসি, নীলক্ষেত ও কাঁটাবন ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।...

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্ব ও আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর...

Related Articles

জুলাই আন্দোলনের দুই বছর: ২০২৪ সালের আজকের দিনে হয়েছিল জুলাই বিপ্লবের সূচনা

আজ ১ জুলাই। বাংলাদেশের ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় ‘জুলাই বিপ্লব’ তথা ছাত্র-জনতার...

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ...

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...