Home জাতীয় সৌদির সঙ্গে প্রবাসী কর্মী চুক্তি করবে বাংলাদেশ
জাতীয়

সৌদির সঙ্গে প্রবাসী কর্মী চুক্তি করবে বাংলাদেশ

Share
Share

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে একটি চুক্তি হতে যাচ্ছে, যা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে প্রকাশ পাবে। গত সরকার বহুবার চেষ্টা করেও এমন চুক্তি করতে ব্যর্থ হয়েছিল। ভারত ও পাকিস্তানের সঙ্গেও সৌদির এ ধরনের চুক্তি নেই বলে জানান তিনি।

শনিবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্যে আসিফ নজরুল বলেন, প্রবাসীদের জন্য সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আরব আমিরাত ও সৌদি আরবের কঠোর আইন ও জীবন-ঝুঁকির মধ্যেও আন্দোলনের প্রতি সংহতি জানানো প্রবাসীদের আত্মত্যাগকে তিনি ‘পবিত্র দায়িত্ব’ হিসেবে সম্মান জানান।

তিনি বলেন, বিদেশে যাওয়ার আগে সচেতন হওয়া জরুরি, কারণ অনেকে বিপুল অর্থ ব্যয় করেও গিয়ে কাজ পান না। সৌদি আরবের কিছু প্রবাসী এমন দুরবস্থায় আছেন, যা দেশের সবচেয়ে খারাপ বস্তির চেয়েও নাজুক।

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী প্রবাসীদের অর্থনৈতিক অবদানের প্রশংসা করেন এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্ল্যা ভূঁইয়া আরব আমিরাত থেকে ফেরা ১৮৮ জনকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার তথ্য তুলে ধরেন। কারামুক্ত প্রবাসীরা আবার কাজে ফেরার সুযোগ এবং আমিরাতের কারাগারে বন্দী ২৬ জনের মুক্তির দাবি জানান।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।...

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্ব ও আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর...

Related Articles

জুলাই আন্দোলনের দুই বছর: ২০২৪ সালের আজকের দিনে হয়েছিল জুলাই বিপ্লবের সূচনা

আজ ১ জুলাই। বাংলাদেশের ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় ‘জুলাই বিপ্লব’ তথা ছাত্র-জনতার...

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ...

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...