Home বিনোদন এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না : শবনম ফারিয়া
বিনোদন

এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না : শবনম ফারিয়া

Share
Share

অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতি ও ব্যক্তিগত হতাশা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না।’

পোস্টে তিনি রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও সাধারণ মানুষের অসহায়তার কথা তুলে ধরে লেখেন, এক পক্ষ টাকা আত্মসাৎ করে, অন্য পক্ষ অনলাইনে বিভাজন সৃষ্টি করে, আর বাকিরা চাঁদাবাজি ও ডোনেশনের দ্বন্দ্বে লিপ্ত থাকে। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ফারিয়া বলেন, সাধারণ মানুষ নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখে, আর মতামত দিলেই উভয় পক্ষের সমালোচনার শিকার হয়।

সবশেষে তিনি সবুজ পাসপোর্ট নিয়ে বিদেশগমন সংকটের কথা উল্লেখ করে লেখেন, এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা?’

এর আগে জুন মাসেও ফারিয়া রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন, জাতি হিসেবে আমরা বেহায়া ও নির্লজ্জ হয়ে গেছি, এবং যেই ক্ষমতা পাক না কেন, দুর্নীতি ও অসৎ আচরণ থেকে কেউ বিরত থাকে না।

শবনম ফারিয়া সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ে আগের মতো ব্যস্ত না থাকলেও সামাজিক বিষয়ে সোচ্চার অবস্থান এবং খোলামেলা বক্তব্যের জন্য আলোচনায় আছেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।...

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্ব ও আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর...

Related Articles

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

জাপানের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট...

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?

জাপানকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করার পর এবার ব্রাজিলের সামনে আরও কঠিন...

বিশ্বকাপের এই আসরে সর্বোচ্চ এসিস্ট ব্রুনো গিমারায়েসের

গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জয়সূচক গোলের পেছনে বড় ভূমিকা ছিল ব্রুনো গিমারায়েসের। যোগ করা...

যোগ করা সময়ে মার্টিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত ব্রাজিল

  যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে জাপানকে ২–১ ব্যবধানে...