Home আন্তর্জাতিক স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিকজাতীয়

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

Share
Share

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সংগত সংগ্রামে বাংলাদেশ সব সময় তাঁদের পাশে রয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বাণীতে প্রধানমন্ত্রী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের চলমান মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সেখানে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লঙ্ঘন আন্তর্জাতিক সংহতি দিবসের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

তারেক রহমান বলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনি জনগণের ওপর হামলা অব্যাহত রয়েছে। পাশাপাশি ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি স্বাধীন ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিকদের অনাহারে রাখাকে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ। একই সঙ্গে দখলদার শক্তির আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতাগুলোও যথাযথভাবে পালন করা প্রয়োজন।

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারত্বের অবসান ঘটানোর আহ্বান জানান তিনি।

জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আগে ধারণ করা বক্তব্য উপস্থাপনের সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবকেও স্বাগত জানান তারেক রহমান।

গাজার মানবিক পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের মিশনের কার্যক্রমে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা এবং যুদ্ধবিধ্বস্ত এলাকার পুনরুদ্ধার ও পুনর্গঠনের বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে। শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে সেগুলো কার্যকর উদ্যোগে রূপান্তর করা জরুরি।

সংহতি দিবসের বাণীতে তারেক রহমান আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় ফিলিস্তিনি জনগণ তাঁদের স্বাধীন মাতৃভূমিতে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সঙ্গে বসবাসের সুযোগ পাবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর

নাটোর শহরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোর চারটার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় এ...

সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবের বাড়িতে হামলা

সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে এলাকাবাসীর প্রতিরোধের মুখে হামলাকারীরা...

Related Articles

আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে: ছাত্রদল নেতা আবিদ

আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা...

পালিয়ে যাওয়া ব্যক্তিরা দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন: নজরুল ইসলাম খান

মানুষের তাড়া খেয়ে যাঁরা পালিয়ে গেছেন, তাঁরা এখন দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন...

দেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

‘খাদ্যসংকট’ নিয়ে বৈঠক: দক্ষিণ সুদানের উপদেষ্টার ছবি নিয়ে তোলপাড়, বাস্তবতা কী?

সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তুত গাতলুয়াক মানিমে ও...

;