Home জাতীয় নাশকতার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হলে প্রতিরোধ করবে বিজিবি
জাতীয়

নাশকতার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হলে প্রতিরোধ করবে বিজিবি

Share
Share

নাশকতার উদ্দেশ্যে কেউ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি বলেছেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুরের হিলি সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, সীমান্তে নিরাপত্তাব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে প্রশিক্ষিত কুকুরের ব্যবহার এবং বিভিন্ন চেকপোস্টে তল্লাশি কার্যক্রমের কার্যকারিতা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা, গুজব ছড়ানো এবং নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বিজিবি। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর সদস্যদের সতর্ক রাখা হয়েছে।

নাশকতার উদ্দেশ্যে অনুপ্রবেশের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘নাশকতার উদ্দেশ্যে কেউ যদি আসতে চায়, এসে দেখুক, বিজিবি প্রতিরোধ করবে।’

সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যদের দায়িত্ব পালনের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করছেন। এ কাজে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা শুধু বিজিবির একার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতনতা ও সহযোগিতা অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ।

সাংবাদিকদের উদ্দেশে কর্নেল ফয়সল হাসান খান বলেন, সীমান্তসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা বিজিবিকে জানাতে হবে। স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

পরিদর্শনকালে জয়পুরহাটের ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা, চাইলেন দোয়া

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা। চার দিন ধরে জ্বরে ভোগার পর অবস্থার উন্নতি না হওয়ায়...

টাঙ্গাইলে ধুমধাম করে বট-পাকুড়ের বিয়ে, পাঁচ শতাধিক মানুষের ভোজ

টাঙ্গাইলের মির্জাপুরে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে দেওয়া হয়েছে একটি বট ও একটি পাকুড়গাছের। সনাতন ধর্মীয় রীতি মেনে গাছ দুটিকে বর-কনে সাজিয়ে...

Related Articles

‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, পরিবার বলছে জুলাই আন্দোলনকারী

রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে নিয়োগ, আবেদন শুরু ৩ ডিসেম্বর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে...

হেফাজতের প্রতিবাদে কুমিল্লায় মাহফিল করতে পারলেন না তাহেরী

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের প্রতিবাদ ও প্রশাসনের অনুমতি না...

এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা

আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার...

;