Home জাতীয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
জাতীয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

Share
Share

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সরকারি সফরে তাঁর ঢাকায় আসার কথা ছিল।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। একই কারণে আনোয়ার ইব্রাহিমের পূর্বনির্ধারিত থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ৭ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। পরদিন ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও তাঁদের কল্যাণ, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পরিকল্পনা ছিল।

গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল। সফর ঘিরে দুই দেশের মধ্যে প্রস্তুতিও চলছিল।

এদিকে মালয়েশিয়ার জোট সরকারের শরিক দল ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি (ডিএপি) মতপার্থক্যের জেরে সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এতে দেশটির জোট সরকার রাজনৈতিক সংকটের মুখে পড়েছে।

এর আগে গত জুনে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর। ওই সফরের ফিরতি কর্মসূচি হিসেবে আনোয়ার ইব্রাহিমের ডিসেম্বরে ঢাকা সফরের পরিকল্পনা করা হয়েছিল।

আনোয়ার ইব্রাহিম সর্বশেষ ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফর করেন। সে সময় তিনি তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

স্থগিত হওয়া সফরটি দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে। তবে নতুন কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডাটা সেন্টারের শব্দ ও ধোঁয়ায় অতিষ্ঠ জাপানের বাসিন্দারা, প্রতিবাদের ঘোষণা

জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত সম্প্রসারিত হচ্ছে ডাটা সেন্টার। তবে এসব স্থাপনা থেকে উৎপন্ন শব্দ, জেনারেটরের ধোঁয়া...

সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, বাধা দিলেন গ্রামবাসী

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পড়েছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে তাঁর বাসভবনে অভিযান চালাতে...

Related Articles

গোপালগঞ্জে উত্তেজনা, পদ্মা সেতু হয়ে খুলনা–ঢাকা বাস চলাচল বন্ধ

গোপালগঞ্জ ও বাগেরহাটের মোল্লাহাটে রাজনৈতিক উত্তেজনার কারণে পদ্মা সেতু হয়ে খুলনা–ঢাকা রুটে...

আজহারির মাহফিল ঘিরে পুলিশের কড়া নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই...

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ...

;