Home সাম্প্রতিক হাফ ভাড়া নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্তা, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক
সাম্প্রতিক

হাফ ভাড়া নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্তা, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবহনটির কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে নীলক্ষেত মোড় থেকে বাসগুলো আটক করে মহসিন হলের মাঠে নিয়ে রাখা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী সাজিয়া আফরিন মেহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শুক্রবার (২৭ নভেম্বর) ঠিকানা পরিবহনের কর্মীদের হাতে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন।

ফেসবুক পোস্টে মেহা জানান, শুক্রবার সকালে মা ও বোনকে নিয়ে ঠিকানা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৫-৭৬২২৬) করে সিটি কলেজ থেকে বাইপাইল যাচ্ছিলেন তিনি। বাসটির ভাড়া ৯০ টাকা চাওয়া হলে তিনি ৭০ টাকা ভাড়া জানেন বলে জানান। নিয়মিত বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াত করায় গণপরিবহনের ভাড়া বাড়ার বিষয়টি তাঁর জানা ছিল না।

ভাড়া নিয়ে কথা বলার একপর্যায়ে বাসের সহকারী (হেলপার) তাঁর সঙ্গে চিৎকার করে কথা বলেন এবং অর্ধেক ভাড়া নেওয়ার বিষয়ে আপত্তি জানান। পরে তাঁরা পুরো ভাড়া পরিশোধ করেন। এরপরও বাসের কর্মীরা তাঁদের সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ করেন মেহা।

মেহার ভাষ্য, বাসের চালক তখন বলেন, এখন থেকে আর অর্ধেক ভাড়া নেওয়া হবে না, সবাইকে পুরো ভাড়া দিতে হবে। এ সময় তিনি বাসের কর্মীদের শিক্ষার্থী পরিচয়পত্র দেখিয়ে বলেন, শিক্ষার্থীদের সপ্তাহের সাত দিনই অর্ধেক ভাড়া দেওয়ার নিয়ম রয়েছে।

বাস থেকে নামার পর তাঁর মাকে উদ্দেশ করে বাসের সহকারী বলেন, ‘বেয়াদব তো আপনি। আপনাদের মতো মানুষদের মাগনা আনলেও হবে না।’

এ ঘটনার প্রতিবাদে বাসগুলো আটক করা হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী। তিনি বলেন, গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে এমন দুর্ব্যবহার ও অপমানজনক আচরণ মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ২০টির বেশি বাস আটক করা হয়েছে।

ঠিকানা পরিবহনের কর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, মাঝপথে নামিয়ে দেওয়া এবং অর্ধেক ভাড়া দিতে না চাওয়ার অভিযোগও রয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিকা বলেন, শিক্ষার্থী পরিচয় দিলেই বাসটির সহকারীরা অপমানজনক কথা বলেন। একদিন অর্ধেক ভাড়া দিতে চাইলে তাঁকে বাসে উঠতে দেওয়া হয়নি। পুরো ভাড়া না দিলে বাসে ওঠানো হবে না বলে বাসটি চলে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নারী শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর গত পাঁচ বছর ধরে ঠিকানা পরিবহনে যাতায়াত করছেন তিনি। এ সময়ে একাধিকবার ভাড়া নিয়ে সমস্যায় পড়েছেন এবং বাসের কর্মীদের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হয়েছেন। তাঁর অভিযোগ, বিকেলের পর নারী যাত্রীদের বাসে উঠতে দিতে চান না কর্মীরা। এ সময় বাসের সহকারী দরজা আটকে দাঁড়িয়ে থাকেন।

এদিকে শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে আটক করা বাসগুলো মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষকে ডেকে আপাতত সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন।

প্রক্টর বলেন, ‘উভয় পক্ষকে ডেকে মুচলেকা নিয়ে আপাতত সমাধান করছি। তাঁরা কোনো শিক্ষার্থীর সঙ্গে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, কোনো শিক্ষার্থীর সঙ্গেই এমন রূঢ় আচরণ করতে পারবেন না। ভবিষ্যতে এমন আচরণ করবেন না।’

তিনি আরও বলেন, পরিবহনটির একাধিক মালিক থাকায় পরবর্তী সময়ে তাঁদের সঙ্গে বৈঠক করা হবে। বাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গেও আলোচনা করে শিক্ষার্থীদের অধিকার-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে একটি সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করা হবে। এসব নীতিমালা বাসের ভেতরে লিখিতভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মজুরি বৃদ্ধির ঘোষণায় উচ্ছ্বাস, গাজীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণাকে স্বাগত জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল করেছেন পোশাকশ্রমিকেরা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ...

ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আ. লীগ : রিজভী

আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম...

Related Articles

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তা ও উদ্বেগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড....

সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।...

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে...

মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা

পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের...

;