Home জাতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলা সেই পাখির সঙ্গে ছবি তুলতে ১০০ টাকা
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলা সেই পাখির সঙ্গে ছবি তুলতে ১০০ টাকা

Share
Share

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছবি তোলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ম্যাকাও পাখিটি এখন জাতীয় প্রাণিসম্পদ মেলার অন্যতম আকর্ষণ। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত মেলায় পাখিটির সঙ্গে ছবি তুলতে ভিড় করছেন দর্শনার্থীরা। এ জন্য গুনতে হচ্ছে ১০০ টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। এ সময় ম্যাকাও পাখির সঙ্গে তাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পাখিটি নিয়ে দর্শনার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হয়। শুক্রবার (২৭ নভেম্বর) মেলা প্রাঙ্গণে পাখিটির প্রদর্শনী স্টলের সামনে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ পাখিটির সঙ্গে ছবি তুলতে লাইনে দাঁড়ান। কেউ ছবি তোলেন, কেউ আবার ভিডিও ধারণ করেন।

ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে বন্ধুদের সঙ্গে মেলায় আসেন ইমরান হাসান চৌধুরী। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে ম্যাকাও পাখিটির ছবি দেখেই মেলায় আসার সিদ্ধান্ত নেন। জুমার নামাজ শেষে বন্ধুদের নিয়ে মেলায় এসে প্রায় ২০ মিনিট অপেক্ষার পর ১০০ টাকা দিয়ে পাখিটির সঙ্গে ছবি তোলেন তিনি।

বসুন্ধরা এলাকা থেকে আসা আরেক দর্শনার্থী সানি মজুমদার জানান, পাখির সঙ্গে ছবি তুলতে প্রথমে ১০০ টাকা দিয়ে টোকেন নিতে হয়। এরপর লাইনে দাঁড়িয়ে পছন্দের পাখির সঙ্গে তিন থেকে চার মিনিট ছবি তোলার সুযোগ পাওয়া যায়। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলা ম্যাকাও পাখিটিকে নিয়েই দর্শনার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি।

ম্যাকাও পাখিটির প্রদর্শনীর আয়োজন করেছে ‘বার্ড মেনিয়া’ নামের একটি প্রতিষ্ঠান। আয়োজকদের ভাষ্য, বিভিন্ন প্রদর্শনীতে ম্যাকাওসহ নানা প্রজাতির পাখির সঙ্গে ছবি তোলার জন্য নির্ধারিত মূল্য নেওয়া হয়। এ মেলাতেও একই নিয়মে দর্শনার্থীদের কাছ থেকে ১০০ টাকা নেওয়া হচ্ছে।

তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পশুপাখি প্রদর্শন করা হচ্ছে। মেলায় বড় আকৃতির ষাঁড়, দুম্বা, ভেড়া, বিদেশি কুকুর-বিড়ালসহ নানা জাতের পাখি রয়েছে। তবে এসব আয়োজনের মধ্যেও প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলা ম্যাকাও পাখিটি দর্শনার্থীদের বিশেষ নজর কেড়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চিকিৎসা কার্ডের কথা বলে তথ্য সংগ্রহ, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ

চিকিৎসাসেবায় ৩০ শতাংশ ছাড় দেওয়ার প্রলোভন দেখিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারীদের জাতীয় পরিচয়পত্র, ছবি, মুঠোফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্য সংগ্রহের...

বাংলাদেশের আইন মেনেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্যমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে বাংলাদেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ...

Related Articles

চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসবে না এনসিপি: নাসীরুদ্দীন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের ভিত্তি স্পষ্ট করার দাবি জানিয়েছেন জাতীয়...

ডাকসুর শীর্ষ পদে নারী নেতৃত্বের প্রশ্নে রাফিয়াকে প্রস্তুত হতে বললেন জামায়াত আমির

ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য...

মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়: সেতুমন্ত্রী

মার্শাল আর্ট কেবল একটি খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস...

টানা দরপতনের পর বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৩ শতাংশের বেশি

বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। শুক্রবার (২৭ নভেম্বর)...

;