Home জাতীয় দুর্ঘটনা দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ
দুর্ঘটনা

দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ

Share
Share

থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মা। সন্তানের চিকিৎসা করাতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। মঙ্গলবার বিকেলে মেয়েকে নিয়ে বাসা থেকে বের হওয়ার পর তাঁদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রায় ১০ ঘণ্টা পর রাতে সিলেটের সুরমা নদী থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মারা যাওয়া ওই নারীর নাম মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩)। তাঁর ১১ মাস বয়সী মেয়ের নাম জয়শ্মিতা বিশ্বাস শ্রী। মঙ্গলবার রাত ১০টার দিকে শাহজালাল সেতু এলাকায় নদী থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মঞ্জুশ্রীর স্বামী জীবন বিশ্বাস শ্রীমঙ্গলে টিএমএইচে চাকরি করেন। মঙ্গলবার বিকেলে মা ও মেয়ে বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে বিষয়টি বাবাকে জানায়। পরে তাঁদের খোঁজাখুঁজি শুরু হয়। প্রায় ১০ ঘণ্টা পর নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আশরাফুল ইসলাম বলেন, থ্যালাসেমিয়ায় আক্রান্ত মেয়েকে নিয়ে মঞ্জুশ্রী দুশ্চিন্তায় ছিলেন। ধারণা করা হচ্ছে, সেই দুশ্চিন্তা থেকেই মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে থাকতে পারেন তিনি।

মঞ্জুশ্রীর স্বামী জীবন বিশ্বাস গণমাধ্যমকে জানান, মঙ্গলবার বিকেল চারটার দিকে তাঁর স্ত্রী মেয়েকে রক্ত দিয়ে বাসায় ফেরেন। এ সময় তাঁর সঙ্গে শাশুড়িও ছিলেন। পরে মেয়েকে বাসায় রেখে শাশুড়ি নিজের বাড়িতে চলে যান। খবর পেয়ে তিনি কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, মামলায় আসামি ৮০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা...

প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ‘স্যরি’, সিরাজগঞ্জে প্রেমিকের বিলবোর্ড ভাইরাল

ভালোবাসার মানুষের মান-অভিমান ভাঙাতে কত কিছুই না করেন মানুষ। কেউ ফুল উপহার দেন, কেউ চিঠি লেখেন, আবার কেউ বেছে নেন ব্যতিক্রমী কোনো আয়োজন।...

Related Articles

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ধসে আহত শিক্ষার্থী

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের সিলিংয়ের একাংশ ধসে...

নওগাঁয় আগুনে পুড়ে ছাই গুড় ব্যবসায়ীর বসতঘর, ক্ষতি ৩ লাখ টাকা

রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সদস্যরা। হঠাৎ ঘরের টিনের চালে...

ঈদগাঁওয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা...

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

ঢাকার ধামরাইয়ে পৈতৃক নিবাসের গ্রামে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা...

;