Home জাতীয় দুর্ঘটনা ঈদগাঁওয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
দুর্ঘটনা

ঈদগাঁওয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

Share
Share

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক শিশু।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ঈদগাঁও থানার সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী একটি যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়।

নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষের পর তিন যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অন্য যাত্রীদের স্থানীয় লোকজন উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত এক শিশুও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরছেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে দেশে...

শেখ হাসিনা ফিরছেন না, জয়সওয়ালের বক্তব্যে স্পষ্ট: রাশেদ খাঁন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, ভারতের পররাষ্ট্র...

Related Articles

নওগাঁয় আগুনে পুড়ে ছাই গুড় ব্যবসায়ীর বসতঘর, ক্ষতি ৩ লাখ টাকা

রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সদস্যরা। হঠাৎ ঘরের টিনের চালে...

দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ

থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মা। সন্তানের চিকিৎসা...

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

ঢাকার ধামরাইয়ে পৈতৃক নিবাসের গ্রামে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা...

কাঁঠালবাগানে গ্যাসের আগুনে দগ্ধ মা-ছেলের মৃত্যু, হাসপাতালে ৩ জন

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাসের লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে এক...

;