Home জাতীয় প্রয়োজনে আওয়ামী লীগকেও বিসর্জন দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল
জাতীয়

প্রয়োজনে আওয়ামী লীগকেও বিসর্জন দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল

Share
Share

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ও পরিবারের স্বার্থ রক্ষায় প্রয়োজনে আওয়ামী লীগকেও বিসর্জন দিতে পারেন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর অভিযোগ, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী সহিংসতা ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল।

পোস্টে তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগের কিছু ব্যক্তি হত্যা, অগ্নিসংযোগ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন।

তাঁর মতে, এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য হতে পারে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করা। এর পেছনে শেখ হাসিনার নির্দেশনা বা প্ররোচনা থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।

আসিফ নজরুল বলেন, সাম্প্রতিক সহিংসতার ঘটনা জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের স্মৃতি আবারও সামনে নিয়ে এসেছে। এতে আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীরা ঝুঁকির মুখে পড়ছেন বলেও মন্তব্য করেন তিনি।

তাঁর দাবি, এসব ঘটনার কারণে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের পক্ষেও দলটির সমর্থনে কথা বলা কঠিন হয়ে পড়ছে।

ফেসবুক পোস্টে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার সম্পর্কের প্রসঙ্গও তুলে ধরেন আসিফ নজরুল।

তিনি অভিযোগ করেন, ড. ইউনূসের প্রতি শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত বিদ্বেষ রয়েছে এবং সাম্প্রতিক কিছু ঘটনায় সেই মনোভাবের প্রতিফলন দেখা যাচ্ছে।

আসিফ নজরুল দাবি করেন, গত এক মাসে শেখ হাসিনার অনুসারীরা গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় হামলা ও ভাঙচুর চালিয়েছেন।

তিনি উল্লেখ করেন, ড. ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে সরাসরি যুক্ত নন। তাঁর মতে, ব্যাংকটির ওপর হামলার অভিযোগ আন্তর্জাতিক পরিসরে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফিরে আসার প্রচেষ্টাকে আরও বাধাগ্রস্ত করতে পারে।

পোস্টে শেখ হাসিনার রাজনৈতিক কৌশল নিয়েও সমালোচনা করেন সাবেক এই আইন উপদেষ্টা। তিনি মন্তব্য করেন, অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে অনুসারীদের বিপজ্জনক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে উৎসাহিত করা হলে এর পরিণতি আওয়ামী লীগের জন্য ক্ষতিকর হতে পারে।

আসিফ নজরুলের মতে, এসব কর্মকাণ্ডের রাজনৈতিক পরিণতি দলটির নেতা-কর্মীদের ওপর পড়লেও শেখ হাসিনা ব্যক্তিগতভাবে সেই ক্ষতির মুখোমুখি নাও হতে পারেন।

পোস্টের শেষাংশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, তাঁদের নেত্রীর ব্যক্তিগত স্বার্থের কারণে দলটি ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না, সেটি তাঁরা কবে উপলব্ধি করবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, মামলায় আসামি ৮০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা...

প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ‘স্যরি’, সিরাজগঞ্জে প্রেমিকের বিলবোর্ড ভাইরাল

ভালোবাসার মানুষের মান-অভিমান ভাঙাতে কত কিছুই না করেন মানুষ। কেউ ফুল উপহার দেন, কেউ চিঠি লেখেন, আবার কেউ বেছে নেন ব্যতিক্রমী কোনো আয়োজন।...

Related Articles

হজযাত্রীদের সুবিধার্থে বিমানভাড়া কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার হজের বিমানভাড়া...

দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন সিরাজগঞ্জের শিক্ষক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগে মো. রাজিব হোসেন...

গোপালগঞ্জের সেই এসপিকে ১০ দিনের মাথায় ফেনী থেকে খাগড়াছড়িতে বদলি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যে...

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী।...

;