খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। মাথা ও বুকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত আব্দুল হালিম স্থানীয়ভাবে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। এ ছাড়া তিনি খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা গেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা এবং কী কারণে তাঁকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন তিনি। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।
Leave a comment