Home জাতীয় শেখ হাসিনা প্রয়োজনে আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন: আসিফ নজরুল
জাতীয়

শেখ হাসিনা প্রয়োজনে আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন: আসিফ নজরুল

Share
Share

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার কাছে নিজের ও পরিবারের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বার্থ তো দূরের কথা, প্রয়োজনে আওয়ামী লীগকেও তিনি কোরবানি দিতে পারেন।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল।

পোস্টে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরপরই আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত হত্যা, অগ্নিসংযোগ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, তাঁর দেশে ফেরার পথ তৈরি করতে পরিকল্পিতভাবে এই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। এর পেছনে তাঁর নির্দেশনা বা প্ররোচনা রয়েছে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে।

এসব কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা আবারও জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি সামনে নিয়ে এসেছেন বলেও মন্তব্য করেন সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের অনেককে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছেন। আওয়ামী লীগের প্রতি যাঁদের সামান্য সহানুভূতিও ছিল, তাঁদের জন্য দলটির পক্ষে কথা বলা কঠিন করে তুলছেন।

ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত জিঘাংসা ছিল উল্লেখ করে আসিফ নজরুল বলেন, এর বহিঃপ্রকাশ দেখা গেছে তাঁর অনুসারীদের কর্মকাণ্ডে। গত এক মাসে তাঁরা গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। আওয়ামী লীগের নেত্রী ও তাঁর অনুসারীরা এ বিষয়টি বিবেচনায় আনেননি যে ড. ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।

গ্রামীণ ব্যাংকের ওপর হামলা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রচেষ্টাকে আরও অগ্রহণযোগ্য করে তুলতে পারে, সেটিও তাঁরা ভাবছেন না বলে মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল আরও বলেন, মনে হচ্ছে, শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন। তবে এই সুইসাইড বোমায় ক্ষতবিক্ষত হবে আওয়ামী লীগ, তিনি নিজে নন।

পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন রেখে আসিফ নজরুল বলেন, তাঁরা আর কবে বিষয়টি উপলব্ধি করবেন? কবে বুঝবেন, ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে তাঁদের নেত্রী দলটিকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন?

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জের সেই এসপিকে ১০ দিনের মাথায় ফেনী থেকে খাগড়াছড়িতে বদলি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যে ১০ দিন আগে গোপালগঞ্জ থেকে ফেনীতে বদলি করা হয়েছিল জেলার পুলিশ...

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ধসে আহত শিক্ষার্থী

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের সিলিংয়ের একাংশ ধসে এক নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে জৈব...

Related Articles

আজহারির মাহফিল ঘিরে পুলিশের কড়া নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই...

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ...

ঢাবি শিক্ষার্থী ও তাঁর মাকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও তাঁর মায়ের সঙ্গে বাসের কর্মীদের...

;