Home আন্তর্জাতিক ৭ ডিসেম্বর ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
আন্তর্জাতিকজাতীয়

৭ ডিসেম্বর ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

Share
Share

দুই দিনের দ্বিপক্ষীয় সফরে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসার কথা রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। বিএনপি সরকার গঠনের পর এটিই হতে যাচ্ছে কোনো বিদেশি সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর। এ উপলক্ষে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন আনোয়ার ইব্রাহিম। পাশাপাশি তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

এর আগে গত জুনে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান তারেক রহমান। ওই সফরের অংশ হিসেবে তিনি চীনও সফর করেন।

গত ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, উচ্চপর্যায়ের সফর, নিয়মিত সংলাপ ও যোগাযোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছেন দুই প্রধানমন্ত্রী।

পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়গুলোতে যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তাঁরা।

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা যৌথ কমিশনের সভা (জেসিএম) এবং দ্বিপক্ষীয় সংলাপ দ্রুত আয়োজনের বিষয়েও দুই নেতা একমত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তারেক রহমানের মালয়েশিয়া সফরে যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরে সেগুলোর অগ্রগতি পর্যালোচনার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হতে পারে।

সফরে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো এবং প্রবাসী কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। এ ছাড়া বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও আলোচনার আলোচ্যসূচিতে থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এবারের সফরটি প্রধানমন্ত্রী তারেক রহমানের গত জুনের মালয়েশিয়া সফরের পর দুই দেশের শীর্ষ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের...

ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না: আসিফ মাহমুদ

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত এলে আওয়ামী লীগ এবং বিদেশি আধিপত্যবাদের সহযোগী বলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়...

Related Articles

শিশু ছাড়া খেলার মাঠে বসায় জার্মানিতে নারীকে ২৫ ইউরো জরিমানা

জার্মানির একটি শিশুদের খেলার মাঠে বেঞ্চে বসে কান্না করার সময় ২৫ ইউরো...

মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়: সেতুমন্ত্রী

মার্শাল আর্ট কেবল একটি খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস...

টানা দরপতনের পর বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৩ শতাংশের বেশি

বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। শুক্রবার (২৭ নভেম্বর)...

ডাটা সেন্টারের শব্দ ও ধোঁয়ায় অতিষ্ঠ জাপানের বাসিন্দারা, প্রতিবাদের ঘোষণা

জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত সম্প্রসারিত...

;