Home সাম্প্রতিক ‘১টা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব’
সাম্প্রতিক

‘১টা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব’

Share
Share

ফরিদপুরে একটি গাড়ি পোড়ানো হলে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন। এ ধরনের ঘটনার দায়ভারও কেউ নেবেন না বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে কৃষকদল নেতা রাজু মোল্যার হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

জেলা কৃষকদল ও মহানগর কৃষকদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন একেএম কিবরিয়া স্বপন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা রাজু মোল্যা হত্যার বিচার দাবি করেন।

আলোচনা সভায় কিবরিয়া স্বপন বলেন, গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের লক্ষ্যে প্রশাসনের ভেতরে-বাইরে নানা ষড়যন্ত্র চলছে। এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ‘ফরিদপুরে যদি কোনো ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়, আমরা কিন্তু আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেব। একটা গাড়ি পোড়ালে আমরা আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব। এ দায়দায়িত্ব তখন আমাদের থাকবে না।’

কর্মসূচিতে মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেনসহ অন্য নেতারা।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মাধবপুর এলাকায় হামলার শিকার হন উপজেলা কৃষকদলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্যা। এতে তিনি নিহত হন। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর এবং চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘বাঁচতে চাইলে আর রাস্তায় বের হয়ো না’: যুবদল নেতা নয়ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের রাস্তায় না নামার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন,...

ফরিদপুরে বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার, আটক ১

ফরিদপুরের নগরকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করা হয়েছে। বুধবার (১৮...

Related Articles

শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত অনুমতিপত্রসহ হাইকমিশনে ফের চিঠি আইনজীবীর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে করা...

শেখ হাসিনা গোষ্ঠীসহ পালিয়েছেন, আর আসবেন না: এমপি কয়ছর

ছাত্র-জনতা হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির...

হাসিনার পাসপোর্ট: বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের সর্বশেষ...

আগামীকাল ৬২ বছরে পদার্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) ৬১ বছর পূর্ণ করে জীবনের ৬২তম বছরে পা...

;