Home সাম্প্রতিক শেখ হাসিনা গোষ্ঠীসহ পালিয়েছেন, আর আসবেন না: এমপি কয়ছর
সাম্প্রতিক

শেখ হাসিনা গোষ্ঠীসহ পালিয়েছেন, আর আসবেন না: এমপি কয়ছর

Share
Share

ছাত্র-জনতা হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের চেষ্টা চালাচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে জগন্নাথপুর থানার নতুন ভবন উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এই সংসদ সদস্য।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম কয়ছর আহমদ বলেন, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন না। যিনি পালিয়ে যান, তিনি আর ফিরে আসেন না। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া শেখ হাসিনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশে ফেরার আলোচনা ভাঁওতাবাজি বলেও দাবি করেন এই সংসদ সদস্য।

তিনি আরও বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় কার্যকরের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দীর্ঘদিন ধরে গুম ও খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার প্রসঙ্গে এম কয়ছর আহমদ বলেন, বাংলার মাটিতে তাঁদের বিচার হবে। দেশের মানুষ এসব অপরাধের বিচার চায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘বাঁচতে চাইলে আর রাস্তায় বের হয়ো না’: যুবদল নেতা নয়ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের রাস্তায় না নামার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন,...

ফরিদপুরে বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার, আটক ১

ফরিদপুরের নগরকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করা হয়েছে। বুধবার (১৮...

Related Articles

শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত অনুমতিপত্রসহ হাইকমিশনে ফের চিঠি আইনজীবীর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে করা...

হাসিনার পাসপোর্ট: বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের সর্বশেষ...

‘১টা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব’

ফরিদপুরে একটি গাড়ি পোড়ানো হলে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে...

আগামীকাল ৬২ বছরে পদার্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) ৬১ বছর পূর্ণ করে জীবনের ৬২তম বছরে পা...

;