Home সাম্প্রতিক রাত জেগে পাহারার পর পুলিশ বিশ্রামে যেতেই গাইবান্ধায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
সাম্প্রতিক

রাত জেগে পাহারার পর পুলিশ বিশ্রামে যেতেই গাইবান্ধায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

Share
Share

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্বাধীনতা চত্বরের মূল ফটকে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা ব্যানার টাঙিয়ে মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা সদরের স্বাধীনতা চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে দুটি মোটরসাইকেলে করে ছয় থেকে সাতজন যুবক স্বাধীনতা চত্বরে আসেন। তাঁদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। পরে তাঁরা মূল ফটকে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা একটি ব্যানার টাঙিয়ে মিছিল করেন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, তিনজন যুবক স্বাধীনতা চত্বরের মূল ফটকে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা ব্যানার টাঙাচ্ছেন। এ সময় তাঁদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘ছাত্রলীগের মূলনীতি—শিক্ষা, শান্তি, প্রগতি’ এবং ‘শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, বুধবার দিবাগত রাতে পুলিশ সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিয়েছেন। সকালে তাঁরা বিশ্রামে থাকার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ব্যানারটি নামিয়ে পুড়িয়ে ফেলা হয়।

ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তাঁদের পরিচয় পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘বাঁচতে চাইলে আর রাস্তায় বের হয়ো না’: যুবদল নেতা নয়ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের রাস্তায় না নামার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন,...

ফরিদপুরে বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার, আটক ১

ফরিদপুরের নগরকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করা হয়েছে। বুধবার (১৮...

Related Articles

শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত অনুমতিপত্রসহ হাইকমিশনে ফের চিঠি আইনজীবীর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে করা...

শেখ হাসিনা গোষ্ঠীসহ পালিয়েছেন, আর আসবেন না: এমপি কয়ছর

ছাত্র-জনতা হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির...

হাসিনার পাসপোর্ট: বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের সর্বশেষ...

‘১টা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব’

ফরিদপুরে একটি গাড়ি পোড়ানো হলে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে...

;