Home সাম্প্রতিক ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে এটিভি গাড়ি ও আকাশে ড্রোন
সাম্প্রতিক

ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে এটিভি গাড়ি ও আকাশে ড্রোন

Share
Share

শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ঠেকাতে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সীমান্তের ৪০ কিলোমিটার এলাকাজুড়ে আটটি বিজিবি ক্যাম্পে জনবল বাড়ানোর পাশাপাশি যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ময়মনসিংহ ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় বিশেষ মহড়ার আয়োজন করা হয়।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা জোরদারে দুটি অল-টেরেইন ভেহিকল (এটিভি), ড্রোন ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা যুক্ত করা হয়েছে। পাশাপাশি সীমান্তের দুর্গম এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়াতে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

এটিভি হলো বিশেষ ধরনের চার চাকার মোটরযান, যা অসমতল ও দুর্গম পথে চলাচলে সক্ষম।

মহড়ায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।

বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। নতুন প্রযুক্তি ও বাড়তি জনবলের মাধ্যমে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি আরও কার্যকর হবে বলে আশা করছে সংস্থাটি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এমপি নুসরাতের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলের সংসদীয় টিম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দল। আজ...

পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় অবরোধ-ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাজেল মাদবর নামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক...

Related Articles

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত...

ইরানের হুমকিতে ভীত নন, তবে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী

ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পেলেও ভীত নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী...

‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য

বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায়...

১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার

সংরক্ষিত নারী আসনের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার...

;