Home জাতীয় মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ, এএসপি বরখাস্ত
জাতীয়

মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ, এএসপি বরখাস্ত

Share
Share

দিনাজপুরে এক ব্যক্তির স্ত্রী ও ছেলেকে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবির ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সারোয়ার কবীর সোহাগকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্তে তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২১ সালের ২৩ আগস্ট রংপুরে সিআইডির সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকাকালে সারোয়ার কবীর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দিনাজপুরে যান। এ সময় ছুটিতে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাসিনুর রহমান ও কনস্টেবল মো. আহসান-উল-ফারুককে সঙ্গে নিয়ে একটি অভিযোগ অনুসন্ধানের নামে এখতিয়ারবহির্ভূত অভিযান চালান তিনি।

ওই দিন দিনাজপুরের চিরিরবন্দর এলাকায় লুৎফর রহমানের বাড়িতে যান তাঁরা। সেখানে লুৎফর রহমানকে না পেয়ে তাঁর স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এরপর ২৩ ও ২৪ আগস্ট তাঁদের দিনাজপুরের বিভিন্ন এলাকায় ঘোরানো হয়। পরে কোতোয়ালি থানা এলাকায় মো. ফসিহ উল আলম পলাশের এক পরিচিত ব্যক্তির বাড়িতে আটকে রেখে মুঠোফোনে মুক্তিপণের টাকা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় চিরিরবন্দর থানা-পুলিশ সারোয়ার কবীরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে। পরে ২০২১ সালের ২৫ আগস্ট তাঁদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, চুরি ও অনধিকার প্রবেশের অভিযোগে মামলা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানো হয়।

ঘটনাটি জনমনে অসন্তোষ সৃষ্টি এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে উল্লেখ করে সারোয়ার কবীরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয় পুলিশ সদর দপ্তর। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ১ জুলাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ২৯ জুলাই অভিযোগের জবাব দিয়ে ব্যক্তিগত শুনানির আবেদন করেন সারোয়ার কবীর। একই বছরের ২৬ নভেম্বর তাঁর ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়। তবে শুনানিতে দেওয়া বক্তব্য সন্তোষজনক না হওয়ায় অভিযোগ তদন্তে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়।

তদন্ত কর্মকর্তা চলতি বছরের ৭ জুন প্রতিবেদন জমা দেন। এতে সারোয়ার কবীরের বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁকে চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত জানিয়ে ২৪ জুন দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তিনি ওই নোটিশের জবাব দেননি।

এরপর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হয়। গত ৮ অক্টোবর পিএসসি তাঁকে চাকরি থেকে বরখাস্তের পক্ষে মত দেয়।

সর্বশেষ ৫ নভেম্বর নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি বরখাস্তের প্রস্তাব অনুমোদন করেন। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী গুরুদণ্ড হিসেবে সারোয়ার কবীর সোহাগকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদে জড়ানো সরাইল থানার ওসি বদলি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাঁকে...

উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি, আতঙ্কে দোকানপাট বন্ধ

কক্সবাজারের উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে স্থানীয় দুই পক্ষের মধ্যে এ...

Related Articles

সংসদে ১০০ আসনে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের পরিবর্তে ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত...

ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে: আবদুস সালাম

ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে দেশ ছেড়ে পালাতে হয়েছে বলে মন্তব্য...

২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

সাত দিনের সফরে আগামী ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ...

ভুতুড়ে বিদ্যুৎ বিল ঠেকাতে স্মার্ট মিটার বসাবে সরকার

বিদ্যুতের অতিরিক্ত ও ভুল বিল ঠেকাতে প্রিপেইড ও স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ...

;