Home জাতীয় বেকারত্ব বেশি থাকলে শিক্ষায় বরাদ্দ বাড়িয়ে লাভ কী: শিক্ষামন্ত্রী
জাতীয়

বেকারত্ব বেশি থাকলে শিক্ষায় বরাদ্দ বাড়িয়ে লাভ কী: শিক্ষামন্ত্রী

Share
Share

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে সরকার বিপুল অর্থ ব্যয় করার পরও বেকারত্বের হার বেশি থাকলে শিক্ষায় বরাদ্দ বাড়িয়ে কী লাভ—এমন প্রশ্ন তুলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রশ্ন তোলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়টিতে প্রতিবছর প্রায় ৯০০ শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেন। তাঁদের জন্য সরকার বছরে ১২৫ কোটি টাকা বরাদ্দ দেয়। তাঁর হিসাবে, একজন শিক্ষার্থীর পেছনে বছরে সরকারি ব্যয় প্রায় সাড়ে ১৩ লাখ টাকা।

তিনি বলেন, শিক্ষার্থীদের পেছনে সরকার ও অভিভাবকেরা বিপুল অর্থ ব্যয় করেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে বেকারত্বের হার জানতে চাওয়ার পর যদি দেখা যায়, তা ৩২ শতাংশ, তাহলে শিক্ষায় বরাদ্দ বাড়ানোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উদ্দেশ করে শিক্ষামন্ত্রী বলেন, স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের কর্মসংস্থানের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। কতজন বেকার থাকছেন এবং বেকারত্বের হার কীভাবে কমানো যায়, তা চিহ্নিত করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। তবে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি ব্যয়ের বিপরীতে প্রত্যাশিত ফল অর্জন এবং অপচয় রোধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শিক্ষায় সরকারি ব্যয়ের কার্যকারিতা বোঝাতে একটি মাদ্রাসার উদাহরণ দেন তিনি। মন্ত্রী বলেন, ওই মাদ্রাসায় ২০ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র দুজন পাস করেছেন। অথচ প্রতিষ্ঠানটি প্রতি মাসে চার লাখ টাকা এমপিও পায়। সে হিসাবে বছরে ৪৮ লাখ টাকা ব্যয়ের বিপরীতে মাত্র দুজন শিক্ষার্থী পাস করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি অর্থের ব্যবহার ও অর্জিত ফলাফল পর্যালোচনা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, গবেষণাকে শুধু একাডেমিক পরিসরে সীমাবদ্ধ রাখলে চলবে না; বাস্তব জীবনের সমস্যা সমাধানেও তা কাজে লাগাতে হবে।

বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রসঙ্গে তিনি বলেন, এসব চুক্তি যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। এর মাধ্যমে শিক্ষার্থীরা কী ধরনের সুযোগ পাচ্ছেন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানে কী অগ্রগতি হচ্ছে, তা মূল্যায়নে কার্যকর কর্মপরিকল্পনা থাকতে হবে।

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শুধু সনদ অর্জন করলেই হবে না; অর্জিত জ্ঞান প্রয়োগের সক্ষমতাও তৈরি করতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, এআইয়ের দেওয়া তথ্য যাচাই করার মতো নিজস্ব জ্ঞান থাকা জরুরি। বিষয় সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকলে এআই ভুল পথে পরিচালিত করতে পারে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে দক্ষ মানবসম্পদ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, উদ্ভাবন ও কর্মসংস্থানমুখী শিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের সুযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও সরকারের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্বশুরবাড়িতে নাশতা কম দেওয়া নিয়ে বিরোধ, মারধরের ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাশতা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হওয়ার অভিযোগ উঠেছে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর। সিফাতুন নুর (২২)...

দুই বছরের সাজা এড়াতে চার বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের কারাদণ্ড এড়াতে চার বছর ধরে পলাতক থাকা মো. মাসুদ ওরফে মাছুমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

Related Articles

বুড়িচংয়ে যুবলীগ নেতার সারের ডিলারশিপ, বিএনপির তৃণমূলে ক্ষোভ

কুমিল্লার বুড়িচংয়ে বাড়িতে সারের গুদাম দেখিয়ে যুবলীগ নেতা নজরুল ইসলাম সারের ডিলারশিপ...

আমার রাষ্ট্রীয় সম্মান জামায়াত-এনসিপির সহ্য হচ্ছে না: আমজনতার তারেক

নিজের রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ্য হচ্ছে...

বসার জায়গা চেয়েও পাননি, স্ট্রোক করে মেট্রোরেলেই নিভল বিশ্ববিদ্যালয় শিক্ষকের প্রাণ

রাজধানীর মেট্রোরেলে যাত্রাপথে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের...

‘১০ বিয়ে করলেও হৃদয়কেই চাই’, প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন

জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে ১৬ বছর বয়সী...

;