Home জাতীয় অপরাধ বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, গ্রেপ্তার ‘পাতানো মামা’
অপরাধ

বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, গ্রেপ্তার ‘পাতানো মামা’

Share
Share

জামালপুরের মেলান্দহে বিয়ের ১৯ দিনের মাথায় বিএনপি নেতা সুজন মণ্ডলের স্ত্রী সুমি আক্তারকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে এমদাদুল হক অরচন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় অরচনকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুমিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার অনুযায়ী, সুমি ও অরচন সম্পর্কে পাতানো মামা-ভাগনি।

শুক্রবার (২৩ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সুজন মণ্ডলের সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় সুমিকে প্রায় ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা মূল্যের স্বর্ণালংকার উপহার দেওয়া হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সুজনের অভিযোগ, বিয়ের পর থেকেই অরচন তাঁর স্ত্রীকে বিভিন্নভাবে প্ররোচিত করে আসছিলেন। গত ২০ অক্টোবর সন্ধ্যায় সুজন বাড়িতে না থাকার সুযোগে অরচন তাঁদের বাড়িতে যান। এ সময় সুমি মাকে দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সুজনের মা বাধা দিলেও তা উপেক্ষা করে অরচনের সঙ্গে চলে যান তিনি। এ সময় সুমি স্বর্ণালংকারও নিয়ে যান বলে অভিযোগ সুজনের।

এজাহারে আরও বলা হয়, পরদিন সুজনের ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজা সুমিদের বাড়িতে গেলে তাঁর মা জানান, সুমি অরচনের সঙ্গে কলেজে ফরম পূরণ করতে গেছেন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পুলিশের সহায়তা চান সুজন।

পরে অভিযোগের ভিত্তিতে জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে অরচনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুমি আক্তারকেও উদ্ধার করা হয়। এ ঘটনায় সুজনের করা মামলায় দুজনকেই গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার এমদাদুল হক অরচন মেলান্দহ উপজেলার শাহজাদপুর এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি মেলান্দহ পৌরসভায় গাড়িচালক হিসেবে কর্মরত। সুমি আক্তার মেলান্দহ পৌরসভার কামদেববাড়ি এলাকার শাহিন মণ্ডলের মেয়ে। আর সুজন ঝাউগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

সুজন মণ্ডল বলেন, ‘আমি এই প্রতারকদের কঠিন বিচার চাই। আমার সম্মান যা যাওয়ার, গেছে। অরচন পৌরসভায় চাকরি করেন। এ ঘটনায় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করি।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এমদাদুল হক অরচন ও সুমি আক্তারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৫৭ বছর বয়সী সাদিক ৫৮ সন্তানের বাবা!

আফগানিস্তানের উরুজগান প্রদেশের বাসিন্দা ৫৭ বছর বয়সী মোহাম্মদ সাদিক ৫৮ সন্তানের জনক হয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। চার স্ত্রী ও বিশাল পরিবার...

সৌদি আরবে ২৫ বছরের কারাদণ্ড বাড়িয়ে ভারতীয় প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে একটি মাদক পাচার মামলায় এক ভারতীয় নাগরিকের ২৫ বছরের কারাদণ্ড বৃদ্ধি করে মৃত্যুদণ্ড দেওয়ার পর তা কার্যকর করা হয়েছে। একই সাথে...

Related Articles

দুই বছরের সাজা এড়াতে চার বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের কারাদণ্ড এড়াতে চার বছর ধরে পলাতক থাকা মো....

অচেতন করে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণের ওষুধ খাওয়াতেন মাদরাসাশিক্ষক

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ইউসুফ প্রামাণিক...

বিয়ে করে ঋণগ্রস্ত, ব্যাংক লুট করতে গিয়ে গ্রেফতার যুবক

বিয়ে করতে গিয়ে প্রায় দুই লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন কাওসার আহমেদ...

এতিম শিশুকে গাড়িচাপায় হত্যার অভিযোগ, পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত অভিযুক্ত

পাকিস্তানের মুলতানে ১৪ বছর বয়সী এক এতিম শিশুকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে...

;