Home জাতীয় বরিশালে বিএনপি নেতার দুই ভাইকে সারের ডিলারশিপ
জাতীয়

বরিশালে বিএনপি নেতার দুই ভাইকে সারের ডিলারশিপ

Share
Share

সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে দেশের বিভিন্ন জেলায়। বাগেরহাট, বরিশাল, মানিকগঞ্জ ও সুনামগঞ্জে নতুন ডিলার নিয়োগ নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী, ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কোথাও বিএনপি নেতাদের স্বজনদের ডিলারশিপ দেওয়ার অভিযোগ উঠেছে, কোথাও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অভিযোগ ওঠা ডিলারশিপ বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নতুন করে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন কেউ কেউ।

বাগেরহাটে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নে আবুল আহসান বিশ্বাসকে সার ডিলারের লাইসেন্স দেওয়া নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগকারীদের দাবি, তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ডিআইজি রহিম খানের ভাগনে। এ নিয়োগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, উপজেলা পর্যায়ের যাচাই-বাছাই কমিটি আবেদনগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ করেছে। সেই সুপারিশের ভিত্তিতেই সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া হয়নি।

উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের পরও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন কৌশলে সুযোগ-সুবিধা পাচ্ছেন।

মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব জাহিদুল ইসলাম মিয়া অভিযোগ করেন, সার ডিলার নিয়োগে আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীদের প্রতিষ্ঠিত করা হয়েছে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে স্বজনপ্রীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি, মোরেলগঞ্জ ও মোল্লাহাটসহ বিভিন্ন ইউনিয়নে ডিলার নিয়োগে একই ধরনের অনিয়ম হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোতাহার হোসেন বলেন, উপজেলা পর্যায়ের যাচাই-বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে লাইসেন্স দেওয়া হয়েছে। নিয়োগ নিয়ে ওঠা সব অভিযোগ সত্য নয়। কিছু অভিযোগ পাওয়া গেছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।

বরিশালে বিএনপি নেতার দুই ভাইয়ের ডিলারশিপ

বরিশাল সদর উপজেলার ৮ নম্বর চাঁদপুরা ও ৯ নম্বর টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে সার ডিলারশিপ পেয়েছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল খন্দকারের দুই ভাই সিরাজ খন্দকার ও শাহ আলম খন্দকার। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

জানা গেছে, সিরাজ খন্দকার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে এবং শাহ আলম খন্দকার চাঁদপুরা ইউনিয়নের কুন্দিয়ালপাড়া গ্রামে ‘খন্দকার স্টোর’ নামে ডিলারশিপ পেয়েছেন।

তবে নতুন নিয়োগ পাওয়া দুই ডিলার সাংবাদিকদের জানিয়েছেন, তাঁরা সরকারি নিয়মনীতি মেনেই ডিলারশিপ পেয়েছেন।

এদিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নে ‘মেসার্স ভাই ভাই ট্রেডার্স’-এর নাম

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চুয়েটের নতুন উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পদত্যাগ না করলে সাবেক উপাচার্য অধ্যাপক...

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পলাশ হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেলে তাঁকে গ্রেপ্তার করে আদালতে...

Related Articles

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার ঝড়

৪৫তম বিসিএসে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, দেড় মাস পর সনদ পেলেন কুবির শিক্ষার্থী

শিক্ষকের মেসেজে ‘হা হা’ প্রতিক্রিয়া দেওয়াকে কেন্দ্র করে অভিযোগ ওঠার পর প্রায়...

কাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

গাছের ডালপালা ছাঁটাই ও রক্ষণাবেক্ষণকাজের জন্য নাটোরের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (১৫...

পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলে...

;