Home আঞ্চলিক সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ থেকে
আঞ্চলিক

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ থেকে

Share
Share

সিলেট নগরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (১৩ অক্টোবর)। প্রাথমিকভাবে নগরের ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করবেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে নগর ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নারীদের স্বাবলম্বী করা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম বিষয়। এ প্রতিশ্রুতির অংশ হিসেবে নারীর ক্ষমতায়ন ও আর্থিক সক্ষমতা বাড়াতে প্রত্যেক পরিবারের নারীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হবে।

তিনি বলেন, সিসিকের ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার থেকে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। পর্যায়ক্রমে নগরের ৪২টি ওয়ার্ডের সব পরিবারের তথ্য সংগ্রহ করা হবে।

সিসিক প্রশাসক আরও বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তথ্য সংগ্রহের জন্য তাঁদের প্রত্যেককে ট্যাব দেওয়া হয়েছে, যাতে দ্রুত ও নির্ভুলভাবে তথ্য সংগ্রহ করা যায়।

নগরবাসীকে তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নির্ভুল তথ্যের ওপরই ফ্যামিলি কার্ড কর্মসূচির ভবিষ্যৎ নির্ভর করছে। এ কর্মসূচি সফল করতে সমাজসেবা বিভাগের কর্মকর্তারা কাজ করছেন। পাশাপাশি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে জোনাল কর্মকর্তারাও কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকবেন।

মতবিনিময় সভায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক, শহর সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনূর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তা ও উদ্বেগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে...

সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আগুনের সূত্রপাত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজ...

Related Articles

গোলাম রব্বানী ও সাদ্দাম গ্রেপ্তার

রংপুরের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আওয়ামী লীগের নেতা গোলাম রব্বানী এবং পটুয়াখালীর কুয়াকাটায় সাবেক...

টেকনাফে গুলিবিদ্ধ হাতি লোকালয়ে, তাড়াতে ঢিল ছুড়ল গ্রামবাসী

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ ও আহত একটি বন্যহাতি আবারও লোকালয়ে ঢুকে একটি বসতঘরে...

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর

নাটোর শহরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।...

সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস কারখানায় ডাকাতি, আড়াই টন তামার তার লুটের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বোরকা পরে একটি গ্যাস কারখানায় ঢুকে নগদ টাকা ও প্রায়...

;