Home জাতীয় দুর্ঘটনা খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক আহত
দুর্ঘটনা

খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক আহত

Share
Share

খুলনায় ছিনতাইকারীদের হামলায় শাহ আলম (৪৩) নামের এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরের সদর থানার কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাঁর দুই হাতের কবজির ওপর চাপাতি দিয়ে কোপ দেয়।

আহত শাহ আলম খুলনা জেলার এ-সার্কেল কার্যালয়ে কর্মরত।

পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা থানা এলাকায় একটি বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে ফিরছিলেন শাহ আলম। পথে কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে তিন ব্যক্তি তাঁর পথরোধ করেন। তাঁরা তাঁর সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতে কোপ দিয়ে পালিয়ে যান।

পরে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সোনাডাঙ্গা থানার মোবাইল টিমের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৪টা ১৫ মিনিটে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

আহত পুলিশ পরিদর্শকের দুই হাতের আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে পুলিশের একটি অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকায় পাঠানো হয়।

খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাংলাদেশ থেকে ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ডগুলো

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের তৈরি পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে...

ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ পোস্টের ২০ মিনিট পর ছাত্রলীগের মিছিল, আটক ২০

চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের ঘোষণা দেওয়ার ২০ মিনিটের মধ্যে সড়কে জড়ো হন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল...

Related Articles

সড়ক দুর্ঘটনায় রংপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রংপুরে সড়ক দুর্ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর...

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

ডব্লিউডব্লিউইতে ব্রনসন রিড নামে পরিচিত অস্ট্রেলীয় রেসলার জার্মেইন হ্যালি মারা গেছেন। শুক্রবার...

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ধসে আহত শিক্ষার্থী

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের সিলিংয়ের একাংশ ধসে...

নওগাঁয় আগুনে পুড়ে ছাই গুড় ব্যবসায়ীর বসতঘর, ক্ষতি ৩ লাখ টাকা

রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সদস্যরা। হঠাৎ ঘরের টিনের চালে...

;