Home আঞ্চলিক নাটোর স্টেশন থেকে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভিতে অভিযুক্ত শনাক্ত
আঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

নাটোর স্টেশন থেকে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভিতে অভিযুক্ত শনাক্ত

Share
Share

নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল নামের এক জার্মান নাগরিকের খোয়া যাওয়া ব্যাগ উদ্ধারে বিশেষ অভিযানে নেমেছে সান্তাহার রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ। ঘটনাটি জানার পর পরই তীব্র তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতভর স্টেশন এলাকা ও আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর অপরাধীকে চিহ্নিত করা সম্ভব হয়েছে।

রেলওয়ে পুলিশ সূত্রের খবর, স্টেশনে বিদেশী পর্যটকের ব্যাগ চুরির খবর পাওয়া মাত্রই সান্তাহার রেলওয়ে থানার একাধিক বিশেষ টিম মাঠে নামে। ব্যাগ উদ্ধার এবং অপরাধীকে দ্রুত গ্রেফতারের লক্ষ্যে স্টেশন চত্বরের সিসিটিভি ক্যাবল ও ফুটেজ নিবিড়ভাবে বিশ্লেষণ করা হয়।
প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, হলুদ রঙের একটি কটি বা জ্যাকেট পরা এক যুবক অত্যন্ত কৌশলে জার্মান নাগরিক ক্রিলের কাছাকাছি যান এবং তাঁর সঙ্গে সখ্য গড়ে তোলেন। এরপর সুযোগ বুঝে নিজের গায়ের কটিটি খুলে তার ভেতরে পর্যটকের মূল্যবান ব্যাগটি কৌশলে ঢেকে ফেলে দ্রুত স্টেশন এলাকা ছেড়ে চম্পট দেন।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্ত চোরের গতিবিধি ও চেহারা স্পষ্ট হওয়া গেছে। চুরি হওয়া মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার এবং অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য একাধিক তদন্তকারী দল জোরদার অভিযান অব্যাহত রেখেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে

মানুষের ভ্রমণের নেশা যেমন পুরোনো, তেমনি কোথায় কোথায় ঘুরেছেন, তার হিসাব রাখার প্রবণতাও আছে অনেকের। কেউ নিজের নোটবুকে জেলার তালিকা রাখেন, আবার কেউ...

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন অদ্ভুত অভিযোগে বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) দাবি করেছেন সংযুক্ত আরব আমিরাতের শারজার এক...

Related Articles

বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৎকালীন শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিক...

ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরিবার পরিকল্পনা বিষয়ে...

বাংলাদেশে আবার বাড়ছে দারিদ্র্য, পেছনে যেসব কারণ

‘আর পারা যাচ্ছে না। বাজারে শাকসবজি থেকে শুরু করে তেল, গ্যাস, বিদ্যুৎ,...

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে আইনগত প্রশ্ন রয়েছে: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী বলে...

;