Home সাম্প্রতিক সাপের কামড়ে ওঝার মৃ/ত্যু
সাম্প্রতিক

সাপের কামড়ে ওঝার মৃ/ত্যু

Share
Share

ফরিদপুরের সদরপুরে দাঁড়াশ সাপ ভেবে কালাচ ধরতে গিয়ে দংশনের শিকার হয়ে আলমগীর ওঝা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি নিজেও এলাকায় ওঝা হিসেবে পরিচিত ছিলেন। তার বাবা সত্তার ওঝাও ওঝা হিসেবে পরিচিত।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের সলেনামা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর একটি সাপকে দাঁড়াশ ভেবে ধরার চেষ্টা করলে সাপটি তাকে দংশন করে। দংশনের পর তিনি হাসপাতালে না গিয়ে বাড়িতে গিয়ে বাবা সত্তার ওঝার কাছে যান। স্থানীয়দের দাবি, তার বাবা ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করেন।

পরে আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্য, আলমগীর সাপটি শনাক্ত করতে ভুল করেছিলেন। তিনি এটিকে নির্বিষ দাঁড়াশ মনে করলেও সেটি ছিল বিষধর কালাচ।

সংশ্লিষ্টরা জানান, বিষধর সাপের দংশনের পর দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা নেওয়া জরুরি। ওঝার ঝাড়ফুঁকের ওপর নির্ভর করে চিকিৎসায় দেরি হলে জীবনহানির ঝুঁকি বাড়তে পারে।

সাপ দেখলে সেটি ধরতে বা কাছে না গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখার এবং সাপে দংশন করলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন সচেতন ব্যক্তিরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি

ভারতের অন্ধ্রপ্রদেশে এক নারীর পাকস্থলী থেকে অস্ত্রোপচার করে ২০টি অস্বাভাবিক বস্তু বের করেছেন চিকিৎসকেরা। এর মধ্যে রয়েছে ১৪টি কলম, পাঁচটি কাঠের চামচ ও...

সাজেকে যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৬ পর্যটক

রাঙ্গামাটির সাজেক যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার...

Related Articles

বিচার চাই না জবাব চাই, আমার ছেলে কী অন্যায় করেছে: অপ্রতীমের মা

‘আমার ছেলে কী অন্যায় করেছে? আমি কুমিল্লায় চাকরি করতে এসেছি, এটা কি...

‘আওয়ামী লীগ সরকার থাকলে খোকন মামুর এই অবস্থা হতো না’

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে টাকা গণনার সময়...

‘মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য’—কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী শাহে আলম

গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ জানানোর পরও বিভিন্ন জেলা ও উপজেলা প্রকৌশলীদের অনেকে উপস্থিত...

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে কী হবে, জানালেন ধর্মমন্ত্রী

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি বা সেখানে যেকোনো ধরনের হামলার...