Home আঞ্চলিক গাজায় ভবন ধসে নিহত ২১, ধ্বংসস্তূপে বহু মানুষ
আঞ্চলিকদুর্ঘটনা

গাজায় ভবন ধসে নিহত ২১, ধ্বংসস্তূপে বহু মানুষ

Share
Share

গাজায় একটি আংশিক ক্ষতিগ্রস্ত ভবন ধসে অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে আটজন শিশু। গতকাল রাতে ভবনটি ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকা পড়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।

ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীরা খালি হাতে মাটি সরানোর চেষ্টা করছেন। গাজা শহরের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পরিচালক রায়েদ আল-দাহশান বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। তাই সেখানে জীবিতদের উদ্ধারের আশা রয়েছে।

যে ভবনটি ধসে পড়েছে, যুদ্ধের শুরুর দিকে ইসরায়েলি হামলায় সেটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে বাস্তুচ্যুত কয়েকটি পরিবার সেখানে আশ্রয় নেয়।

ইসরায়েলি হামলায় গাজার বড় একটি অংশ ধ্বংস হয়ে যাওয়ায় প্রায় ২ হাজার ক্ষতিগ্রস্ত ভবনে হাজার হাজার ফিলিস্তিনি বসবাস করছেন বলে ধারণা করা হচ্ছে। নতুন তাঁবুর সংকট এবং ঝড়-বৃষ্টির হাত থেকে বাঁচতে অনেক পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) গাজা কার্যালয়ের প্রধান আলেসান্দ্রো ম্রাকিচ বলেন, উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতির সংকট রয়েছে। এ কারণে উদ্ধারকর্মীদের খালি হাতে ধ্বংসস্তূপ সরাতে হচ্ছে।

তিনি বলেন, গাজায় প্রায় ৪০০টি ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। শীত মৌসুম সামনে আসায় এসব ভবন ধসে পড়ার আশঙ্কা আরও বাড়বে।

২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। চুক্তির পর গাজায় বড় ধরনের সংঘাত অনেকটা কমে এলেও ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ হয়নি। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও তেমন অগ্রগতি হয়নি। উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ১ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এ সময়ে তাদের চারজন সেনা নিহত হয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ন্ত্রণে এসেছে : সালেহ শিবলী

দেশের সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুৎ সংকট পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। বিগত ২০০৯ সাল থেকে দীর্ঘ সময় ক্ষমতায়...

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

নিয়মিত শারীরিক ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়া গমন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর...

Related Articles

বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির...

মাকে ‘আন্টি’ বলে ডাকায় চরম ক্ষোভ, টাঙ্গাইলে ৩ বছরের শিশুপুত্রকে কু’পি’য়ে হত্যা করল মা!

টাঙ্গাইলের সখীপুরে নিজের সাড়ে ৩ বছরের অবোধ শিশুপুত্র আশরাফুলকে ধারালো অস্ত্র দিয়ে...

মেধাবীদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান শিবির সভাপতির

  দেশ গঠনে সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বাংলাদেশ...

সিলেটের পুরোনো কারাগারের জায়গায় হবে পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর

সিলেট নগরীর পুরোনো কেন্দ্রীয় কারাগারের জায়গায় নান্দনিক পার্ক ও রিয়ার অ্যাডমিরাল মাহবুব...