Home জাতীয় জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল
জাতীয়

জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল

Share
Share

রংপুরের পীরগঞ্জে ব্যক্তিমালিকানাধীন একটি গোডাউনে সরকারি চালের বেশ কিছু বস্তা পাওয়ার অভিযোগ উঠেছে। ‘মেসার্স নূর ট্রেডার্স’ নামের ওই গোডাউনে ভ্যানযোগে সরকারি চালের বস্তা নেওয়ার সময় স্থানীয় দুই যুবক মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে তাঁদের গোডাউনের ভেতরে নিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত বুধবার সন্ধ্যায় উপজেলার কাবিলপুর ইউনিয়নের লালদীঘি মেলা হাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গোডাউনটি সিলগালা করে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোডাউনটির মালিক আবদুল কাইয়ুম মিয়া। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত এবং সাবেক ইউপি সদস্য। তাঁর ছেলে নূর মোহাম্মদ উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের নেতা বলে স্থানীয়ভাবে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, গোডাউনে ভ্যানযোগে সরকারি চালের বস্তা নেওয়ার দৃশ্য দেখে দুই যুবক মুঠোফোনে ভিডিও ধারণ করেন। বিষয়টি টের পেয়ে তাঁদের গোডাউনের ভেতরে নিয়ে মারধর করা হয়। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

গোডাউনটি সিলগালা করে দেওয়ায় সেখানে ঠিক কত বস্তা সরকারি চাল পাওয়া গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গোডাউনের মালিক আবদুল কাইয়ুম মিয়া বলেন, ‘আমি ১৭ বছর ব্যবসা করতে পারিনি। এখন সময় এসেছে।’

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আপাতত গোডাউনটি সিলগালা করে দিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এসব কর্মসূচির...

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের...

Related Articles

এআই নজরদারি থেকে ১০ লেন, বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

এআই ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি, স্বয়ংক্রিয় জরিমানা, ওভারপাস-আন্ডারপাস নির্মাণ এবং ভবিষ্যতে মহাসড়কটি ১০...

ডিম-মুরগির দাম বাড়তি, মাছেও স্বস্তি নেই রাজধানীর বাজারে

  রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে ডিম ও মুরগির দাম এখনো বাড়তি।...

‘চোর-লুটেরা পালায়, সৎ মানুষ পালায় না’: শফিকুর রহমান

  চোর-লুটেরা পালায়, সৎ মানুষ পালায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের...

সিলেটে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের আইন মেনে চলার নির্দেশ

সিলেট শহরকে আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে রিয়েল এস্টেট...