Home জাতীয় অপরাধ সেনা কর্মকর্তা পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মোংলায় যুবক গ্রেপ্তার
অপরাধ

সেনা কর্মকর্তা পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মোংলায় যুবক গ্রেপ্তার

Share
Share

 

র‍্যাব ও সেনাবাহিনীর ভুয়া ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে পারভেজ ব্যাপারী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পিরোজপুরের কাউখালী থানা ও বাগেরহাটের মোংলা থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সোমবার দুপুরে মোংলা পৌর শহরের বনফুল মিষ্টির দোকানের সামনে থেকে পারভেজকে গ্রেপ্তার করা হয়। তিনি খুলনা সদর এলাকার কয়রা ২৩ নম্বর রোডের সাখাওয়াত ব্যাপারীর ছেলে।

কাউখালী থানার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) খায়রুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মোংলা থানা-পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে পারভেজকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পারভেজ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নিজেকে র‍্যাব ও সেনাবাহিনীর মেজর, কর্নেলসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন বলে অভিযোগ রয়েছে। এই পরিচয়ের সূত্র ধরে পিরোজপুরের এক স্কুলছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন ও ভুয়া বিয়ের নাটক সাজিয়ে দীর্ঘদিন ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী পরিচয়ে তাঁরা অবস্থানও করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি পারভেজের প্রতারণার বিষয়টি ওই কিশোরীর পরিবারের কাছে প্রকাশ পায়। এরপর ভুক্তভোগীর মা নিলুফা বেগম বাদী হয়ে কাউখালী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

পুলিশ জানায়, মামলা হওয়ার পর পারভেজ খুলনা থেকে পালিয়ে মোংলায় আত্মগোপন করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে মোংলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে পারভেজকে পিরোজপুরে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে একই কায়দায় একাধিক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগও পাওয়া গেছে। এসব অভিযোগের সত্যতা এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসিনাকে কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না ভারত : আনন্দবাজার

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কোনো অবস্থাতেই’ ঢাকার কাছে হস্তান্তর বা প্রত্যর্পণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম...

আনাক ক্রাকাতাউয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত: ইন্দোনেশিয়ায় আটকা পৌনে তিন লাখ বিমানযাত্রী

বিমানযাত্রীইন্দোনেশিয়ার কুখ্যাত আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরিতে হঠাৎ তীব্র অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় দেশজুড়ে ভয়াবহ বিমান চলাচলের বিপর্যয় সৃষ্টি হয়েছে। আকাশে সুবিশাল আগ্নেয় ছাই ও ঘন...

Related Articles

ঝোপে মিলল একাধিক মামলার আসামির মরদেহ : স্ত্রী বললেন, ‘পরিবার ধ্বংস করেছে’

চট্টগ্রামের কর্ণফুলীতে ঝোপঝাড়ের ভেতর থেকে দিল মোহাম্মদ (৪৮) নামে একাধিক মামলার এক...

বেনজীর আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান...

কাঠালিয়ায় ছুরিকাঘাতে যুবক আহত, আটক অভিযুক্ত

ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের জমাদ্দারহাট বাজারে ছুরিকাঘাতে ইয়াসিন...

মান্দায় পুলিশের অভিযানে ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ জব্দ

নওগাঁ প্রতিনিধি নওগাঁর মান্দা থানার পুলিশের অভিযানে ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ জব্দ...