Home রাজনীতি বিএনপি বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’: বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু
বিএনপিরাজনীতিসাম্প্রতিক

বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’: বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

Share
Share

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনি মাঠে নেতাকর্মী ও সমবেত সমর্থকদের উদ্দেশ্যে এভাবেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন। তবে সেই জোরালো বক্তব্যের মাত্র কয়েক ঘণ্টার মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন এই জ্যেষ্ঠ রাজনীতিক।

আসন্ন ১ নম্বর শুহিলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সোমবার দিনভর ঝটিকা শোডাউন ও নিবিড় গণসংযোগে ব্যস্ত সময় পার করেন খোকন। নেতাকর্মীদের সঙ্গী করে চষে বেড়ান এলাকার প্রতিটি অলিগলি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শুহিলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শালিখা গ্রামে নানার বাড়ি থেকে তিনি তার প্রচারণার সূচনা করেন। এরপর শালিখা গ্রামের মোড়ে মোড়ে হেঁটে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন ও কুশল বিনিময় করেন।

প্রচারণার অংশ হিসেবে সন্ধ্যায় শালিখা বাজারে এক পথসভায় খোকন নেতাকর্মীদের উদ্দেশ্যে আত্মবিশ্বাসের সাথে বলেন, স্থানীয় সংসদ সদস্য তাকেই এই ইউনিয়নে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তাকে এই মাঠ থেকে সরানো যাবে না।
দিনব্যাপী জনসংযোগ শেষ করে রাতে নিজ বাসভবনে ফিরলে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন সাইফুল ইসলাম খোকন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে প্রথমে ইলিয়টগঞ্জ বাজারের একটি ক্লিনিকে নিয়ে যান। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই আকস্মিক প্রয়াণে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে করা রিট কার্যতালিকায়

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের...

দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ ভাড়া আদায়ের কারণে সরকার প্রতি বছর প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ সোমবার...

Related Articles

আওয়ামী লীগ একটি ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম...

কাঠালিয়ায় ছুরিকাঘাতে যুবক আহত, আটক অভিযুক্ত

ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের জমাদ্দারহাট বাজারে ছুরিকাঘাতে ইয়াসিন...

মান্দায় পুলিশের অভিযানে ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ জব্দ

নওগাঁ প্রতিনিধি নওগাঁর মান্দা থানার পুলিশের অভিযানে ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ জব্দ...

মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত মাদক সম্রাট হাবিব গ্রেপ্তার

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর থানা এলাকায় অভিযান চালিয়ে এক বছরের...