Home জাতীয় অপরাধ মান্দায় পুলিশের অভিযানে ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ জব্দ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

মান্দায় পুলিশের অভিযানে ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ জব্দ

Share
Share

নওগাঁ প্রতিনিধি


নওগাঁর মান্দা থানার পুলিশের অভিযানে ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় শ্রী রিপন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট ২০২৬) রাত ৭টা ৪০ মিনিটে মান্দা থানাধীন ৫ নম্বর গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামি শ্রী রিপন (৩০), পিতা—মৃত গৌরবুল্লা, মাতা—শ্রীমতী ময়না-এর বাড়ির পূর্বদুয়ারী ঘরের উঠানে থাকা টিউবওয়েলের পশ্চিম পাশে মাটির তৈরি বড় হাঁড়ির মধ্যে রাখা ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে করা রিট কার্যতালিকায়

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের...

দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ ভাড়া আদায়ের কারণে সরকার প্রতি বছর প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ সোমবার...

Related Articles

‘গরুর মাংস আমার প্রিয়’: পছন্দের কথা জানিয়ে ট্রোলের শিকার কলকাতার অভিনেতা

বাংলাদেশের খাদ্যাভ্যাস ও আতিথেয়তার প্রশংসা করতে গিয়ে গরুর মাংসকে নিজের প্রিয় খাবার...

বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’: বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনি মাঠে নেতাকর্মী...

আওয়ামী লীগ একটি ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম...

কাঠালিয়ায় ছুরিকাঘাতে যুবক আহত, আটক অভিযুক্ত

ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের জমাদ্দারহাট বাজারে ছুরিকাঘাতে ইয়াসিন...