Home জাতীয় মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ
জাতীয়সাম্প্রতিক

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

Share
Share

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের সম্পূর্ণ ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে আট বছর বয়সী শিশু মো. সাজিদুর রহমান সাজিদ। ময়মনসিংহের ফুলপুরে এমন অনন্য ও বিরল কৃতিত্ব অর্জন করায় শিশু সাজিদকে প্রশংসায় ভাসাচ্ছেন স্থানীয় বাসিন্দা, আলেম-ওলামা ও শিক্ষক সমাজ।

সাজিদ ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধন্তা গ্রামের বাসিন্দা আনিছুর রহমানের ছেলে। সে ফুলপুর পৌর শহরের ঐতিহ্যবাহী আমুয়াকান্দা বাজার মসজিদ মাদ্রাসার হিফজ বিভাগের নিয়মিত শিক্ষার্থী।

মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে আমুয়াকান্দা বাজার মসজিদ মাদ্রাসার হিফজ শাখায় নতুন শিক্ষার্থী হিসেবে ভর্তি হয় সাজিদ। এরপর থেকে শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে নিয়মিত কুরআন অনুশীলনে আত্মনিয়োগ করে সে। তবে হিফজ চলার মাঝপথেই শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন তার পাঠদান বন্ধ থাকে। অসুস্থতা পেরিয়ে মাদ্রাসায় ফিরে এসে আবারো দ্বিগুণ উৎসাহে পড়াশোনা শুরু করে সাজিদ। শারীরিক নানা প্রতিকূলতা সত্ত্বে মাত্র চার মাসের সংক্ষিপ্ত সময়ে ৩০ পারা কুরআন মুখস্থ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এই শিশু।

সাজিদের এই অসাধারণ অর্জনে পরিবার ও মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দের আমেজ বিরাজ করছে। গত ৭ সেপ্টেম্বর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে হাফেজ সাজিদকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানায় মাদ্রাসা পরিচালনা কমিটি ও শিক্ষকমণ্ডলী। ফুলপুরের ধর্মপ্রাণ মানুষ ও সুশীল সমাজ মনে করছেন, আট বছর বয়সে সাজিদের এই সাফল্য অন্যান্য কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা ও কুরআন অনুরাগী হতে গভীরভাবে অনুপ্রাণিত করবে।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরাকে ঘিরে তৈরি হওয়া ‘হাইপ’ ও ‘ন্যারেটিভ’ সেপ্টেম্বরেই শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র...

দুই শিশুর পেটে ইয়াবা, চট্টগ্রামে ৬৬১৫ বড়ি উদ্ধার

দুই শিশুর পেটে ইয়াবা বড়ি ঢুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হচ্ছিল। পরিবারের খরচ দেওয়ার পাশাপাশি ৮ হাজার টাকা দেওয়ার কথা বলে তাদের মাদক...

Related Articles

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম...

ঝোপে মিলল একাধিক মামলার আসামির মরদেহ : স্ত্রী বললেন, ‘পরিবার ধ্বংস করেছে’

চট্টগ্রামের কর্ণফুলীতে ঝোপঝাড়ের ভেতর থেকে দিল মোহাম্মদ (৪৮) নামে একাধিক মামলার এক...

বেনজীর আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান...

‘গরুর মাংস আমার প্রিয়’: পছন্দের কথা জানিয়ে ট্রোলের শিকার কলকাতার অভিনেতা

বাংলাদেশের খাদ্যাভ্যাস ও আতিথেয়তার প্রশংসা করতে গিয়ে গরুর মাংসকে নিজের প্রিয় খাবার...