Home জাতীয় শেরপুরে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন
জাতীয়

শেরপুরে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন

Share
Share

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর 


কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুরে বিভিন্ন সার ডিলার ও গুদাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) জেলার সার্বিক কৃষি পরিস্থিতি এবং কৃষকদের জন্য সারের সরবরাহ পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে শেরপুর সদর উপজেলার বিভিন্ন সার ডিলারের গুদাম ও বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ডিলারদের স্টক রেজিস্টার, গুদামে সারের বর্তমান মজুত এবং সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি হচ্ছে কি না, তা নিবিড়ভাবে যাচাই করেন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, কোনোভাবেই সারের কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না এবং সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা যাবে না। একই সঙ্গে কোনো কৃষক যাতে সার সংগ্রহ করতে গিয়ে হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন।

কৃষকদের স্বার্থে সারের সরবরাহ, মজুত ও বিক্রয় কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করা হবে বলেও জানান জেলা প্রশাসক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত : বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই

যুক্তরাষ্ট্র ও ইরানের তীব্র সামরিক সংঘাত এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে চরম বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম...

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম’: শেখ হাসিনা

নিজের অনুপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভাপতির দায়িত্ব পালন করবেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম—এমনটাই জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যমকে...

Related Articles

মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের ভাঙনে রামপালে শতাধিক পরিবার ভিটেমাটিছাড়া

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের তীরবর্তী এলাকায় তীব্র...

সরকারি ব্যবস্থাপনায় হজ করা ৪৩৪১ হাজীকে ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ টাকা

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৪ হাজার...

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায়...