Home জাতীয় অপরাধ খাটের সঙ্গে শিকলে বেঁধে স্ত্রীকে নির্মম নির্যাতন, তিন দিন পর লাশ উদ্ধার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

খাটের সঙ্গে শিকলে বেঁধে স্ত্রীকে নির্মম নির্যাতন, তিন দিন পর লাশ উদ্ধার

Share
Share

রাজধানীর খিলক্ষেতে স্ত্রীকে খাটের সঙ্গে শিকলে বেঁধে বেল্ট দিয়ে পিটিয়ে অমানবিক নির্যাতনের পর লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত তরুণীর নাম মুক্তা ইসলাম মাওয়া (২৫)। ঘটনার তিন দিন পর খিলক্ষেতের ৫ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, নির্যাতনের পর তাঁকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন স্বামী সোহেল শিকদার (৩১)।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ও পুলিশের হাতে আসা তিন মিনিটের এক ভয়াবহ ভিডিওতে দেখা যায়, মুক্তার পায়ে শিকল পরিয়ে খাটের সঙ্গে বেঁধে বেল্ট দিয়ে অনবরত আঘাত করছেন সোহেল। নির্যাতনের তীব্রতায় দুই শিশুসন্তান পাশের কক্ষে কাঁদলেও পাষণ্ড স্বামীর মন গলেনি। মুক্তার শরীরে একাধিক রক্তাক্ত কালচে জখম তৈরি হয়। নির্যাতনের এই ভিডিও মুক্তার ভাইয়ের মোবাইলে পাঠিয়ে

সোহেল হুমকি দেন তাঁকে মেরে ফেলার। পরবর্তীতে গত বৃহস্পতিবার স্বজনরা খিলক্ষেতের বাসা থেকে মুক্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বরিশালের বাকেরগঞ্জের বাসিন্দা সোহেল শিকদারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মুক্তার। সম্প্রতি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে শ্বশুরবাড়ি থেকে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন সোহেল। তা দিতে দেরি হওয়া এবং বিবাহবহির্ভূত সম্পর্কের মিথ্যা সন্দেহে নিয়মিত নির্যাতন চালানো হতো। নিহত দম্পতির সাফওয়ান (৫) ও তাসফিয়া (৪) নামে দুটি শিশুসন্তান রয়েছে, যারা এখন মা হারিয়ে বাকরুদ্ধ।

ঘটনার পর নিহত মুক্তার ভাই তানভীর রহমান বাদী হয়ে খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করেছেন। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নির্যাতনের ভিডিওটি মৃত্যুর তিন দিন আগের। প্রধান অভিযুক্ত সোহেল শিকদারকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুলিশ কর্মকর্তার বাসায় ৯০ হাজার ইয়াবা

চট্টগ্রামে কর্মরত এক পুলিশ কর্মকর্তার কক্সবাজারের বাসায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য...

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে দক্ষিণ কোরিয়াকে ‘গুরুতর পরিণতি’র হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কার্যক্রমে সামরিকভাবে অংশ নিলে দক্ষিণ কোরিয়াকে ‘গুরুতর পরিণতি’র মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...

Related Articles

ঝোপে মিলল একাধিক মামলার আসামির মরদেহ : স্ত্রী বললেন, ‘পরিবার ধ্বংস করেছে’

চট্টগ্রামের কর্ণফুলীতে ঝোপঝাড়ের ভেতর থেকে দিল মোহাম্মদ (৪৮) নামে একাধিক মামলার এক...

বেনজীর আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান...

‘গরুর মাংস আমার প্রিয়’: পছন্দের কথা জানিয়ে ট্রোলের শিকার কলকাতার অভিনেতা

বাংলাদেশের খাদ্যাভ্যাস ও আতিথেয়তার প্রশংসা করতে গিয়ে গরুর মাংসকে নিজের প্রিয় খাবার...

বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’: বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনি মাঠে নেতাকর্মী...