Home সাম্প্রতিক মসলা ভাঙার মেশিনে লুঙ্গি প্যাঁচিয়ে মিল মালিকের মৃত্যু
সাম্প্রতিক

মসলা ভাঙার মেশিনে লুঙ্গি প্যাঁচিয়ে মিল মালিকের মৃত্যু

Share
Share

নিহত নুরুল ইসলাম (৫৫) ফেনী শহরের মুক্তবাজার এলাকার শাহজালাল ক্র্যাশিং মিলের মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী শহরের মুক্তবাজারে নিজের শাহজালাল ক্র্যাশিং মিলে হলুদ-মরিচ গুঁড়া করছিলেন নুরুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত তাঁর পরনের লুঙ্গি চলন্ত মেশিনের বেল্টে প্যাঁচিয়ে যায়। এতে তিনি মেশিনের সঙ্গে আটকে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফেনী মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এদিকে সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকিরহাটে ব্যাটারিচালিত ভ্যানের চাপায় সায়েদুল ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সায়েদুল ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে স্থানীয় নুর করিম হাফেজ বাড়ির ইসমাঈলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবার সঙ্গে ফকিরহাট বাজারে যায় সায়েদুল। সেখানে ডাব বহনকারী একটি ব্যাটারিচালিত ভ্যান চাবি দেওয়া অবস্থায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে সায়েদুল অসতর্কতাবশত ভ্যানটির হ্যান্ডেলে চাপ দিলে সেটি দ্রুতগতিতে ছুটে গিয়ে তাকে চাপা দেয়।

আহত অবস্থায় সায়েদুলকে উদ্ধার করে দ্রুত একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ ঢাকা পোস্টকে বলেন, মসলা গুঁড়া করার মেশিনে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া ফকিরহাটেও এক শিশুর মৃত্যু হয়েছে।

তিনি বলেন, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত : বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই

যুক্তরাষ্ট্র ও ইরানের তীব্র সামরিক সংঘাত এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে চরম বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম...

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম’: শেখ হাসিনা

নিজের অনুপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভাপতির দায়িত্ব পালন করবেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম—এমনটাই জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যমকে...

Related Articles

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায়...

তিন শিক্ষার্থীকে বলাৎকার : ঝিনাইদহে মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে দারুল উলুম মাদরাসার...

খাটের সঙ্গে শিকলে বেঁধে স্ত্রীকে নির্মম নির্যাতন, তিন দিন পর লাশ উদ্ধার

রাজধানীর খিলক্ষেতে স্ত্রীকে খাটের সঙ্গে শিকলে বেঁধে বেল্ট দিয়ে পিটিয়ে অমানবিক নির্যাতনের...

জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বিদ্যমান তীব্র জ্বালানি ও বিদ্যুৎ সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের...