Home সাম্প্রতিক ইমরানের সুচিকিৎসা ও মর্যাদার দাবিতে এবার সোচ্চার ব্রায়ান লারা
সাম্প্রতিক

ইমরানের সুচিকিৎসা ও মর্যাদার দাবিতে এবার সোচ্চার ব্রায়ান লারা

Share
Share

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের সুচিকিৎসা ও মানবিক মর্যাদা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা।

ক্রিকেট বিশ্বের কয়েকজন সাবেক ও বর্তমান তারকা ইমরানের চিকিৎসা ও তাঁর সঙ্গে মানবিক আচরণের আহ্বান জানানোর পর তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আবেগঘন এক বিবৃতি দিয়েছেন লারা।

বিবৃতিতে ব্রায়ান লারা বলেন, ইমরান খানের বিপক্ষে মাঠে খেলার সুযোগ তাঁর হাতে গোনা কয়েকবার হয়েছিল। ওই স্বল্প সময়েই ইমরানের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা তৈরি হয়, যা এখনো অটুট রয়েছে।

ইমরানের খেলোয়াড়ি জীবনের কথা স্মরণ করে লারা বলেন, একসময় যিনি নিজের দেশের মানুষের কাছে আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন, আজ তিনি এমন পরিস্থিতির মধ্যে আছেন যেখানে ন্যূনতম যত্ন, সহানুভূতি ও প্রাপ্য সম্মানও পাচ্ছেন না। বিষয়টি মেনে নেওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

অন্য সাবেক অধিনায়কদের সঙ্গে একমত পোষণ করে লারা ইমরানের জন্য উপযুক্ত ও বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান। একই সঙ্গে একজন মানুষ হিসেবে তাঁর প্রাপ্য মর্যাদা নিশ্চিত করার দাবি জানান তিনি।

বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখার আহ্বান জানিয়ে লারা বলেন, এটি রাজনীতির বিষয় নয়; ক্রিকেটের একজন কিংবদন্তির প্রতি সাধারণ মানবিকতার প্রশ্ন।

১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোর পর ক্রিকেট থেকে অবসর নিয়ে রাজনীতিতে যুক্ত হন ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর দুর্নীতিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে আছেন। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন ইমরান।

এর আগে ইমরানের যথাযথ চিকিৎসার দাবিতে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ২৩ জন সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন। পরে পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ ও মঈন খানও ইমরানের পক্ষে কথা বলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২০

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কেয়াবাগান...

সড়কে বাস পার্কিং কেন, পুলিশ বলল, ‘আপনি নাইম্যা বাস সরায়া দ্যান’

রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান পর্যন্ত সড়কের দুই পাশে বাস পার্কিং করে রাখায় যানজট ও জনভোগান্তি বাড়ছে। প্রায় ৭০০ মিটার সড়কের দুই পাশে...

Related Articles

মাদক চোরাচালান তদন্তে আগুয়েরোর নাম

আন্তর্জাতিক মাদক চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগে আর্জেন্টিনায় চলমান এক তদন্তে সাবেক...

সিডনিতে একই ফ্রেমে তাসকিন-শাবনূর, ঘটনা কী

সিডনিতে একই ফ্রেমে দেখা গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ...

‘লংমার্চের নামে বিপুল পরিমাণ জ্বালানি তেল ব্যয় করা জাতীয় সম্পদের অপচয়’

জ্বালানি সংকটের সময়ে লংমার্চের নামে বিপুল পরিমাণ জ্বালানি তেল ব্যয় করা জাতীয়...

যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান—এমন তথ্য জানিয়েছেন মার্কিন...