Home সাম্প্রতিক ‘লংমার্চের নামে বিপুল পরিমাণ জ্বালানি তেল ব্যয় করা জাতীয় সম্পদের অপচয়’
সাম্প্রতিক

‘লংমার্চের নামে বিপুল পরিমাণ জ্বালানি তেল ব্যয় করা জাতীয় সম্পদের অপচয়’

Share
Share

জ্বালানি সংকটের সময়ে লংমার্চের নামে বিপুল পরিমাণ জ্বালানি তেল ব্যয় করা জাতীয় সম্পদের অপচয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে এ কর্মসূচির কারণে জনগণের ভোগান্তি সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘আমি মনে করি, এ লংমার্চ কর্মসূচি অযথাই জনগণের ভোগান্তি সৃষ্টি করবে এবং জাতীয় সম্পদ নষ্ট করবে। লংমার্চের জন্য প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল ব্যয় হবে বলে হিসাব করা হচ্ছে। অথচ এটি এমন সময়ে হচ্ছে, যখন দেশে জ্বালানি সংকট রয়েছে।’

তিনি বলেন, শুরুতে জ্বালানি সংকটের কারণে লংমার্চের কথা বলা হলেও পরে গণরায় বাস্তবায়নের বিষয়টি সামনে আনা হয়েছে।

গণরায় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জনগণ সংস্কারের পক্ষে মত দিয়েছে। সংবিধান সংশোধনের মাধ্যমে সেই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব। এ জন্য সংবিধান সংশোধনসংক্রান্ত কমিটিতে বিরোধী দলকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।

সংসদে দ্বিতীয় শপথ প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, এমপি হিসেবে সংবিধান ও আইন অনুযায়ী শপথ নেওয়ার পর অতিরিক্ত শপথের যে কাগজ দেওয়া হয়েছিল, সেটিকে তিনি অসাংবিধানিক ও অবৈধ মনে করেন। তবে এ বিষয়ে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের ভিন্নমত রয়েছে। তিনি নিজে এ বিতর্কে যেতে চান না বলেও জানান।

তিনি আরও বলেন, সরকার হিসেবে সফলতা বা ব্যর্থতার মূল্যায়নের পাশাপাশি গত ছয় মাসে বিরোধী দল হিসেবে তারা কতটা সফল হয়েছে, সেটিও জনগণের পর্যালোচনা করা উচিত।

পরে প্রতিমন্ত্রী খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২০

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কেয়াবাগান...

সড়কে বাস পার্কিং কেন, পুলিশ বলল, ‘আপনি নাইম্যা বাস সরায়া দ্যান’

রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান পর্যন্ত সড়কের দুই পাশে বাস পার্কিং করে রাখায় যানজট ও জনভোগান্তি বাড়ছে। প্রায় ৭০০ মিটার সড়কের দুই পাশে...

Related Articles

মাদক চোরাচালান তদন্তে আগুয়েরোর নাম

আন্তর্জাতিক মাদক চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগে আর্জেন্টিনায় চলমান এক তদন্তে সাবেক...

সিডনিতে একই ফ্রেমে তাসকিন-শাবনূর, ঘটনা কী

সিডনিতে একই ফ্রেমে দেখা গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ...

ইমরানের সুচিকিৎসা ও মর্যাদার দাবিতে এবার সোচ্চার ব্রায়ান লারা

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের সুচিকিৎসা ও মানবিক মর্যাদা...

যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান—এমন তথ্য জানিয়েছেন মার্কিন...