Home সাম্প্রতিক বাংলাদেশকে প্রায় ৩০ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
সাম্প্রতিক

বাংলাদেশকে প্রায় ৩০ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

Share
Share

দেশের দুর্গম এলাকাসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা (২৪ লাখ মার্কিন ডলার) মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৩১ আগস্ট) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনকালে এ তথ্য জানায় ঢাকায় মার্কিন দূতাবাস। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন হাসপাতালের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার একটি প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের অর্থায়নে FHI 360, Jhpiego, JSI ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গম এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোও এ সহায়তার আওতায় রয়েছে।

সহায়তার আওতায় থাকা জীবনরক্ষাকারী সরঞ্জামের মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার যন্ত্র, কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের সরঞ্জাম, মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজনীয় কোল্ড চেইন উপকরণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা এবং দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টও পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেপালে প্রলয়ঙ্করি বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ প্রায় আড়াই হাজার

হিমবাহ ধস ও অতিবর্ষণে নেপালে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। এ ছাড়া এখনও অন্তত ২ হাজার ৪৯৮ জন...

৮ হাজার মুসলমান হত্যাকরা যুদ্ধাপরাধী ম্লাদিচকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ঘোষণা!

১৯৯০-এর দশকের ভয়াবহ বসনিয়া যুদ্ধে ৮ হাজারের বেশি বসনীয় মুসলিম হত্যায় দণ্ডিত যুদ্ধাপরাধী ও সাবেক সামরিক কমান্ডার রাৎকো ম্লাদিচকে সর্বোচ্চ রাষ্ট্রীয় ও সামরিক...

Related Articles

৩ মিনিটে ৮১ বার ‘স্যার’, মানিকগঞ্জের সিভিল সার্জন ভাইরাল

‘স্যার, স্যার, স্যার…’। একবার-দুবার নয়, টানা তিন মিনিটে ৮১ বার। অর্থাৎ গড়ে...

থার্ড টার্মিনালের র‍্যাম্পে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র‍্যাম্পে ওঠার সময় দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর...

বর্জ্য বিদ্যুৎের খরচ বেশি হলেও বেনিফিটটা দেখতে হবে: নুরুল হক নুর

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ হলেও শুধু...

‘আমাদের বাঁচান ভাই’—স্পেনে মৃত্যুর আগে বাংলাদেশি তরুণের আর্তনাদ

‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’—মৃত্যুর আগে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এভাবেই...