মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর ও শিয়া মসজিদ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চলাচল বন্ধ ও যানজট নিরসনে অভিযান চালানো হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে ব্যাটারি চার্জের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনার সরঞ্জাম ও বৈদ্যুতিক সংযোগও অপসারণ করা হয়।
প্রতিমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার ঢাকা-১৩ আসনের টাউন হল সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার যানজট ও ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ে অভিযোগ করেন। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ববি হাজ্জাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ববি হাজ্জাজ বলেন, নাগরিকদের উত্থাপিত সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকা-১৩ আসনের মানুষের স্বাভাবিক ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জনগণের সমস্যা সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হবে। অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিমন্ত্রীর দপ্তর।
মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে কায়রো-আসিউত পশ্চিম মরুভূমি সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ...
ByDesk ReportOctober 21, 2026দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে হাড়ভাঙা খাটুনি খেটে জমানো স্বপ্ন এক নিমিষেই ছাই হয়ে গেল আগুনে। পটুয়াখালীর বাউফলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মোশাররফ...
ByDesk ReportOctober 21, 2026গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং...
ByDesk ReportOctober 22, 2026সৌদি আরবে একটি মাদক পাচার মামলায় এক ভারতীয় নাগরিকের ২৫ বছরের কারাদণ্ড...
ByDesk ReportOctober 22, 2026কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে এসে সাগরের উত্তাল জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে প্রাণ...
ByDesk ReportOctober 22, 2026সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক—নজরুল ইসলাম...
ByDesk ReportOctober 21, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment