Home জাতীয় ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
জাতীয়

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

Share
Share

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে নুরুল হক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা মোড়সংলগ্ন হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে নুরুল হককে গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে স্বামী নুরুল হকের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরুল হক উপজেলার উত্তর কাকনহাটি গ্রামের মৃত হাচেন আলীর ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ১৯ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে বসতঘরের বারান্দায় ঘুমিয়ে থাকা মেয়ের ওপর নুরুল হক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার তিন দিন পর কিশোরী বিষয়টি তার মাকে জানায়। পরে বিষয়টি জানতে পেরে নুরুল হক স্ত্রী ও মেয়েকে প্রাণনাশের হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এদিকে নুরুল হকের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের পর দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় বাংলাদেশি নাগরিকদের হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী...

জমি নিয়ে বিরোধে চাচা-চাচিকে মারধরের অভিযোগ নৌবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে

কুমিল্লার দেবিদ্বারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চাচা ও চাচিকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে নৌবাহিনীর কর্মকর্তা বশিরের বিরুদ্ধে। এ ঘটনায় আহত...

Related Articles

ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার দায় শেখ হাসিনার: জামায়াতের আমির

যুক্তরাষ্ট্রে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী...

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ

বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড ও অবস্থানের সমালোচনা করে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক...

‘চুয়েটে না ফেরার শর্তে’ পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ...

কাদের মির্জা ও তাঁর স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার...

;