Home জাতীয় অপরাধ খুলনায় মাদ্রাসার পাশ থেকে মাটিতে পুঁতে রাখা কাটা পা উদ্ধার
অপরাধ

খুলনায় মাদ্রাসার পাশ থেকে মাটিতে পুঁতে রাখা কাটা পা উদ্ধার

Share
Share

খুলনা নগরীর লবণচরা থানার মাদানী নগর এলাকায় একটি মাদ্রাসার পাশ থেকে মাটির নিচে পুঁতে রাখা মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে কুকুরের মাটি খোঁড়াখুঁড়ির কারণে পা-টি বেরিয়ে এলে স্থানীয়দের নজরে আসে।

খবর পেয়ে লবণচরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পা-টি উদ্ধার করে। পরে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ১০টা থেকে ১১টার মধ্যে রাস্তার পাশের একটি গর্তে কুকুরের খোঁড়াখুঁড়ি দেখে তাঁদের সন্দেহ হয়। পরে সেখানে ব্যান্ডেজ করা অবস্থায় পায়ের অংশটি দেখতে পান তাঁরা। স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া পা-টি কোনো বয়স্ক পুরুষের হতে পারে। দীর্ঘদিন মাটির নিচে থাকায় পা-টিতে পচনের লক্ষণ দেখা গেছে।

তবে পা-টি কার এবং কীভাবে সেখানে এল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, গ্যাংগ্রিন, ক্যানসার বা অন্য কোনো রোগের কারণে অস্ত্রোপচার করে পা-টি কেটে ফেলার পর চিকিৎসাবর্জ্য হিসেবে অনিরাপদভাবে ফেলে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুবিতে শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিংয়ের অভিযোগ, ‘ল্যাংটা করে হল ঘোরানোর’ হুমকি

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের একটি কক্ষে এক শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, গালাগাল ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই...

কুয়েটের ভর্তি পরীক্ষা এবার ৩ বিভাগীয় শহরে, তারিখ ঘোষণা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার খুলনা, ঢাকা ও রাজশাহী—এই...

Related Articles

যন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল চার গাড়ি, মোংলা বন্দরে রাজস্ব ফাঁকির চেষ্টা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ হিসেবে ঘোষণা দিয়ে...

মাদারীপুরে প্রেম আলাপে বাঁধা দেওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

​নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুরের রাজৈরে এক জোড়া প্রেমিক-প্রেমিকার কথোপকথনে বাধা দেওয়াকে কেন্দ্র...

স্বামীকে তালাক না দিয়ে প্রেমিককে বিয়ের অভিযোগ, ৩ কোটি টাকা আত্মসাতের দাবি

লক্ষ্মীপুরের রায়পুরে ইতালিপ্রবাসী স্বামীকে তালাক না দিয়ে প্রেমিককে বিয়ে করার অভিযোগ উঠেছে...

গোদাগাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো. গোলাম কিবরিয়া রাজশাহীর গোদাগাড়ীতে সাথী (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ...