Home জাতীয় কুয়েটের ভর্তি পরীক্ষা এবার ৩ বিভাগীয় শহরে, তারিখ ঘোষণা
জাতীয়

কুয়েটের ভর্তি পরীক্ষা এবার ৩ বিভাগীয় শহরে, তারিখ ঘোষণা

Share
Share

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার খুলনা, ঢাকা ও রাজশাহী—এই তিন বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১১৮তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ জন্য ভর্তি পরীক্ষা কমিটিও গঠন করা হয়েছে।

তিন বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ সহজ হবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দূরবর্তী এলাকায় যাতায়াত এবং আবাসনসংক্রান্ত ভোগান্তিও কমবে।

তবে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার সময়সূচি, আসনবিন্যাসসহ বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফটিকছড়িতে ঝোপ থেকে উদ্ধার হওয়া নবজাতককে দত্তক নিতে ১২৩ পরিবারের আবেদন

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কের পাশের ঝোপঝাড় থেকে উদ্ধার হওয়া সেই ফুটফুটে নবজাতক কন্যাশিশুটির লালন-পালনের দায়িত্ব নিতে ইচ্ছুক ১২৩টি পরিবার। শিশুটিকে পরম স্নেহে আগলে নিতে...

ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: স্বামী আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থীর রহস্যজনক মরদেহ উদ্ধারের ঘটনায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে ফারজানা ইসলাম...

Related Articles

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন সলঙ্গার মিয়া সাত্তার

  রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন রুশ ব্যবসায়ী ও ন্যাশনাল গ্রুপের...

সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ...

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহতের সংখ্যা বেড়ে ৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প...

দেশের ৮ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলার ওপর দিয়ে আজ দুপুর ১টার মধ্যে...

;