Home জাতীয় অপরাধ গোদাগাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অপরাধ

গোদাগাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Share
Share

মো. গোলাম কিবরিয়া


রাজশাহীর গোদাগাড়ীতে সাথী (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ১ নম্বর গোদাগাড়ী ইউনিয়নের কেশবপুর গ্রামের দুইতলা মসজিদের পাশের নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাথী কেশবপুর এলাকার জিয়ারুলের মেয়ে। তাঁর স্বামী অসীম বর্তমানে প্রবাসে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে শাশুড়ির সঙ্গে সাথীর কলহ ও বিরোধ চলছিল। সোমবারও তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়। এর কিছুক্ষণ পর বিকেলে স্বজনেরা সাথীকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পুলিশের প্রাথমিক ধারণা, সাথী আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় নানা আলোচনা তৈরি হয়েছে।

এ ঘটনায় ২৫ আগস্ট রাত ১২টার দিকে গোদাগাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মামলার নম্বর ৩৪। মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট...

চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।...

Related Articles

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

কুমিল্লার মুরাদনগরে অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছয় সদস্যকে গ্রেপ্তার...

রংপুরে চার খুন: মা-মেয়ের ফরেনসিক রিপোর্টে কি ধর্ষণের আলামত মিলেছে?

রংপুরে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিহত মা ও মেয়ের...

খুলনায় মাদ্রাসার পাশ থেকে মাটিতে পুঁতে রাখা কাটা পা উদ্ধার

খুলনা নগরীর লবণচরা থানার মাদানী নগর এলাকায় একটি মাদ্রাসার পাশ থেকে মাটির...

রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ড: আদালতে জবানবন্দি দিলেন আসামিদের বন্ধু সীমান্ত

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায়...