Home সাম্প্রতিক পে-স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হলে পরিস্থিতি জটিল হবে: দেবপ্রিয় ভট্টাচার্য
সাম্প্রতিক

পে-স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হলে পরিস্থিতি জটিল হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

Share
Share

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে সরকার পর্যাপ্ত রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বিষয়টি ঝুলিয়ে রাখলে সংকট আরও জটিল হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

সোমবার (২৪ আগস্ট) ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘সরকারের ছয় মাসের কার্যক্রমের ওপর মূল্যায়ন’ শীর্ষক এক মিডিয়া সংলাপে এ পর্যবেক্ষণ তুলে ধরা হয়।

সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ছয় মাসেও বেতন-ভাতার বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারার কারণ ব্যাখ্যা করা প্রয়োজন। তিনি জানান, চলতি অর্থবছরের ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার কোটি টাকা ঘাটতি হতে পারে, যা সরকারের জন্য বড় আর্থিক সীমাবদ্ধতা তৈরি করেছে।

তিনি বলেন, বেতন কাঠামোর প্রতিবেদন মূল্যায়ন করে ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছিল। শুরুতেই ২০ থেকে ২৫ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হলে পরিস্থিতি এতটা জটিল হতো না।

সিপিডি আশঙ্কা প্রকাশ করে, বেতন-ভাতার সিদ্ধান্ত দীর্ঘদিন ঝুলে থাকলে সরকারের অন্যান্য কার্যক্রমও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে।

এদিকে সরকারের গত ছয় মাসের কার্যক্রম মূল্যায়ন করে সিপিডি জানায়, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশের প্রধান তিনটি শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে। এতে ৬১ হাজার ৮৮১ জন শ্রমিক কর্মসংস্থান হারিয়েছেন।

সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি ও সংস্কার কার্যক্রম মূল্যায়নে সিপিডি প্রায় ৩৬২টি পদক্ষেপের একটি তালিকা তৈরি করেছে। এসব পদক্ষেপকে ৯টি ভাগে বিভক্ত করে ‘রিফর্ম ট্র্যাকার’-এর মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য নদীর মোহনা চাঁদপুর...

গ্যাস সংকট কাটাতে কত বছর লাগবে, জানালেন তথ্য উপদেষ্টা

দেশে গ্যাসের সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, গ্যাসের কার্গো সরবরাহে...

Related Articles

‘তোমরা লেখবা, আমরা পিডামু’, তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা

শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান...

ইরান ইস্যুতে নিষেধাজ্ঞা বাড়ালে যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আওতা বাড়িয়ে চীনা কোম্পানিগুলোকে অন্তর্ভুক্ত করা হলে...

মাদক নির্মূলে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা, সামাজিক প্রতিরোধের আহ্বান

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি মাদককে সমাজের প্রধান ক্যানসার ও বিভিন্ন অপরাধের অন্যতম মূল...

মৃত্যুর কারণ থেকে যৌন নির্যাতন, ফরেনসিক প্রতিবেদনে মিলল যেসব তথ্য

রংপুর নগরীতে নিজ বাড়িতে নিহত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী...