দেশের গ্যাসের চাহিদা মেটাতে আন্তর্জাতিক বাজার থেকে আরও দুই কার্গো এলএনজি কিনছে সরকার। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে সেপ্টেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে এসব এলএনজি আনা হবে। দুই কার্গোর প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২৪ ডলারের বেশি।
সোমবার (২৪ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
অনুমোদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার ট্রেডিং ও জ্বালানি কোম্পানি পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ১৩-১৪ সেপ্টেম্বর এক কার্গো এলএনজি আমদানি করা হবে। এর প্রতি এমএমবিটিইউর দাম নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৬২৫ ডলার।
অন্যদিকে, যুক্তরাজ্যের টোটাল এনার্জিস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ২৩-২৪ সেপ্টেম্বর আরেক কার্গো এলএনজি কেনা হবে। এ কার্গোর প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২৪ দশমিক ২৫ ডলার।
এর আগে ১৯ আগস্ট সৌদি আরবের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়। ওই কার্গোর প্রতি এমএমবিটিইউর দাম ছিল ২৩ দশমিক ৯৩ ডলার।
অর্থাৎ, সর্বশেষ অনুমোদিত দুই কার্গোর দাম আগের এলএনজির তুলনায়ও বেশি। গ্যাসের চাহিদা মেটাতে সরকার ধারাবাহিকভাবে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করছে।
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য নদীর মোহনা চাঁদপুর...
ByDesk ReportAugust 25, 2026দেশে গ্যাসের সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, গ্যাসের কার্গো সরবরাহে...
ByDesk ReportAugust 25, 2026শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান...
ByDesk ReportAugust 25, 2026ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আওতা বাড়িয়ে চীনা কোম্পানিগুলোকে অন্তর্ভুক্ত করা হলে...
ByDesk ReportAugust 25, 2026সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি মাদককে সমাজের প্রধান ক্যানসার ও বিভিন্ন অপরাধের অন্যতম মূল...
ByDesk ReportAugust 25, 2026রংপুর নগরীতে নিজ বাড়িতে নিহত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী...
ByDesk ReportAugust 25, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment